ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর পদে মোহাম্মদ শহীদুল ইসলাম

· Prothom Alo

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ১৫ নভেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

Visit casino-promo.biz for more information.

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছরের বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। কর্মজীবনে তিনি জটিল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করা, কৌশলগত অংশীজনের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা এবং করপোরেট সুনাম আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইউনিলিভার বাংলাদেশে যোগদানের আগে শহীদুল ইসলাম সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) সদস্য ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন তিনি।

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, ‘করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব আমাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে, অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।’

Read full story at source