মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কি জাকাতের অর্থ ব্যয় করা যায়
· Prothom Alo

অনেকেই মনে করেন, যেহেতু মসজিদ-মাদ্রাসা আল্লাহর ঘর ও ধর্মীয় শিক্ষার কেন্দ্র, তাই সেখানে জাকাত দিলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে।
Visit freshyourfeel.org for more information.
মসজিদ বা মাদ্রাসার ভবন নির্মাণ, সংস্কার, অজুখানা তৈরি কিংবা বিদ্যুৎ বিল পরিশোধের মতো ধর্মীয় কাজের কোনটা জাকাতের খাত, কোনটা সাধারণ দানের খাত—সেটা অনেকেই গুলিয়ে ফেলেন।
অথচ জাকাত ব্যয়ের খাত সুনির্দিষ্ট এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। আলোচনা করা হলো:
জাকাতের নির্ধারিত ৮ খাত
সাধারণ দান-সদকা (নফল সদকা) যেকোনো ভালো ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যায়। কিন্তু জাকাত হলো একটি ফরজ ইবাদত, যার ব্যয়ের খাত আল্লাহ–তাআলা পবিত্র কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন।
ইসলামের মূলনীতি হলো, জাকাত আদায় হওয়ার জন্য ‘তামলিক’ অর্থাৎ জাকাতের অর্থ বা বস্তু কোনো দরিদ্র ও উপযুক্ত ব্যক্তিকে পূর্ণ মালিকানায় হস্তান্তর করা আবশ্যক।
আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই জাকাত হলো শুধু ফকির, মিসকিন, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন (নওমুসলিম), দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে (ফি সাবিলিল্লাহ) এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান...।’ (সুরা তাওবা, আয়াত: ৬০)
ইসলামের মূলনীতি হলো, জাকাত আদায় হওয়ার জন্য ‘তামলিক’ অর্থাৎ জাকাতের অর্থ বা বস্তু কোনো দরিদ্র ও উপযুক্ত ব্যক্তিকে পূর্ণ মালিকানায় হস্তান্তর করা আবশ্যক।
যে খাতে কোনো দরিদ্র ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া হয় না (যেমন—রাস্তাঘাট, সেতু, হাসপাতাল বা জনকল্যাণে ভবন নির্মাণ), সেখানে সরাসরি জাকাতের টাকা ব্যয় করলে জাকাত আদায় হয় না।
জাকাত ও ওয়াকফ: ত্রাণ থেকে টেকসই উন্নয়নের ভাবনামসজিদ–মাদ্রাসার নির্মাণে জাকাত
চার মাজহাবের ফিকহবিদদের সর্বসম্মত ফতোয়া হলো, মসজিদ বা মাদ্রাসার ভবন নির্মাণ, জমি ক্রয়, মেরামত, কার্পেট বা ফ্যান ক্রয় এবং ইমাম-মুয়াজ্জিনের বেতন দেওয়ার ক্ষেত্রে সরাসরি জাকাতের টাকা ব্যবহার করা জায়েজ নয়।
কারণ, মসজিদ বা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তিগত মালিকানা নেই এবং এখানে ‘তামলিক’ বা দরিদ্র ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়ার শর্ত পূরণ হয় না।
হানাফি ফিকহে বলা হয়েছে, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা জায়েজ নয়, মৃত ব্যক্তির কাফন-দাফনের ব্যবস্থা করা যাবে না এবং মৃতের ঋণও পরিশোধ করা যাবে না; কারণ এখানে তামলিক (দরিদ্র ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া) পাওয়া যায় না, যা জাকাত আদায়ের মূল রুকন বা স্তম্ভ।’ (আল-মারগিনানি, আল-হিদায়া ফি শারহি বিদায়াতিল মুবতাদি, ১/১১২, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, বৈরুত, ১৯৯৫)
ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতারমাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের জাকাত দেওয়ার সঠিক পদ্ধতি হলো—প্রথমে তাদের জাকাতের অর্থের মালিক বানিয়ে দেওয়া; এরপর তারা নিজেদের প্রয়োজনে তা খাওয়া-দাওয়া বা পড়াশোনার কাজে ব্যয় করবে।মাদ্রাসার ভবন বা অবকাঠামো উন্নয়নে জাকাত দেওয়া নাজায়েজ হলেও, মাদ্রাসার এতিম, গরিব ও অসহায় শিক্ষার্থীদের থাকা-খাওয়া, পোশাক ও বই-খাতার (লিল্লাহ বোর্ডিং বা গোরাবা ফান্ড) জন্য জাকাত দেওয়া সম্পূর্ণ জায়েজ এবং সওয়াবের কাজ।
তবে এ ক্ষেত্রে লক্ষণীয় হলো, মাদ্রাসা কর্তৃপক্ষ জাকাতদাতার পক্ষ থেকে ‘উকিল’ বা প্রতিনিধি হয়ে ওই জাকাতের টাকা বা কেনা খাবার ও পোশাক গরিব ও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের (কিংবা অপ্রাপ্তবয়স্ক হলে তার অভিভাবকের) হাতে সরাসরি মালিকানা হিসেবে তুলে দেবেন।
হানাফি ফিকহের মতে, ‘মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের জাকাত দেওয়ার সঠিক পদ্ধতি হলো—প্রথমে তাদের জাকাতের অর্থের মালিক বানিয়ে দেওয়া; এরপর তারা নিজেদের প্রয়োজনে তা খাওয়া-দাওয়া বা পড়াশোনার কাজে ব্যয় করবে।’ (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ২/৩৪৪, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)
মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র রূপান্তর‘ফি সাবিলিল্লাহ’ খাতের ভুল ব্যাখ্যা
কেউ কেউ ‘ফি সাবিলিল্লাহ’ (আল্লাহর পথে) খাতটির প্রশস্ত ব্যাখ্যা দিয়ে মসজিদ-মাদ্রাসা নির্মাণকেও এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। কিন্তু সাহাবি, তাবেয়ি এবং চার মাজহাবের ইমামদের ঐকমত্য অনুযায়ী, এখানে ‘ফি সাবিলিল্লাহ’ বলতে মূলত ইসলামি রাষ্ট্রের প্রতিরক্ষায় নিয়োজিত অসচ্ছল মুজাহিদ এবং হজের পথে আটকে পড়া নিঃস্ব হাজিদের বোঝানো হয়েছে; সাধারণ সব ধর্মীয় বা জনকল্যাণমূলক অবকাঠামোকে নয়।
সমকালীন ফিকহ একাডেমিগুলোও এই সিদ্ধান্ত দিয়েছে যে সাধারণ অবস্থায় মসজিদ নির্মাণে জাকাতের অর্থ ব্যয় করা বৈধ নয়।
শুধু অমুসলিম দেশে যেখানে মুসলমানদের উপাসনার কোনো স্থান নেই এবং নফল সদকায় তা নির্মাণ করা অসম্ভব, সেখানে চরম অপারগতায় (জরুরত) কিছু সমকালীন আলেম শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন; তবে তা মূল ফিকহের ব্যতিক্রম মাত্র। (ইসলামিক ফিকহ একাডেমি, রাবেতা আল-আলম আল-ইসলামি, মক্কা, ৮ম অধিবেশন, সিদ্ধান্ত নং: ১, ১৯৮৫)
জাকাতের টাকা যেন কোনোভাবেই ইট-পাথরের অবকাঠামো নির্মাণে ব্যয় হয়ে নষ্ট না হয়, সেদিকে প্রতিটি জাকাতদাতা এবং মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটির সর্বোচ্চ সতর্ক থাকা আবশ্যক।
মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কোন অর্থ ব্যয় করবেন
মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণ, সংস্কার এবং পরিচালনার জন্য মুসলমানদের উচিত জাকাতের টাকার পরিবর্তে ‘নফল সদকা’, ‘সদকায়ে জারিয়া’, ‘মানতের টাকা’ কিংবা নিজেদের হালাল উপার্জনের সাধারণ দান (লিল্লাহ দান) ব্যয় করা।
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য বেহেশতে অনুরূপ একটি ঘর নির্মাণ করেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৫০)
পরিশেষে, জাকাত হলো সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের মৌলিক অধিকার, যা তাদের দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী করার জন্য ফরজ করা হয়েছে।
তাই জাকাতের টাকা যেন কোনোভাবেই ইট-পাথরের অবকাঠামো নির্মাণে ব্যয় হয়ে নষ্ট না হয়, সেদিকে প্রতিটি জাকাতদাতা এবং মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটির সর্বোচ্চ সতর্ক থাকা আবশ্যক।
দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না