বিদ্যালয়ে আগুন; আতঙ্কে শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ছোটাছুটি
· Prothom Alo

বৃহস্পতিবার সকাল। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে মাঠে বসে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। বিদ্যালয়ের ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে চলছিল পাঠদান। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন অভিভাবকেরা। ছুটে গিয়ে শ্রেণিকক্ষ থেকে সন্তানদের বের করে আনেন। এ সময় আতঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ছোটাছুটি শুরু করেন।
ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
Visit newsbetting.club for more information.
আজ বেলা পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয়তলায় ছাদে ওঠার সিঁড়ি–সংলগ্ন একটি তালাবদ্ধ স্টোররুমে আগুন লাগে। আগুনে ওই কক্ষে রাখা কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ টেবিল পুড়ে গেছে। তবে আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অনিক মাহমুদ নামের এক অভিভাবক বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা–সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।’
সায়েদা পারভিন, প্রধান শিক্ষক, বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে বিদ্যালয়ের শিক্ষকেরা প্রথমে দেখতে পাননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা শিক্ষার্থীদের অভিভাবকেরা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে তাঁদের জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, ‘ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।’
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মশিউর রহমান বলেন, বিদ্যালয়ের স্টোররুমে আগুন লেগে বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। অন্য কোনো কক্ষে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।