রিভিউ নিতে ভুল: গিল একাই তিনটি, ল্যাথাম দুটি
· Prothom Alo

ওয়েলিংটনে প্রথম ইনিংসে কি লিড নিতে পারবে ভারত? নিউজিল্যান্ডে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলের ১৩০ রানের জুটির পর সেটা পারার সম্ভাবনাই বেশি।
আজ টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬৮ রানে। এরপর ১ উইকেটে ১৫৯ রানে দিনের খেলা শেষ করেছে ভারত। ৮৫ রানে আউট হন জয়সোয়াল। দেবদূত পাড়িক্কালকে (১৬*) নিয়ে ক্রিজে আছেন লোকেশ রাহুল (৫২*)। কিন্তু এ তো গেল স্কোরকার্ডের খবর। মাঠে যে আরও ঘটনা ঘটেছে!
Visit extonnews.click for more information.
রিভিউ নেওয়ার ঘটনা দিয়ে শুরু করা যায়। ভারতের ইনিংসে চতুর্থ ওভারে রাহুলের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন কাইল জেমিসন। অধিনায়ক টম ল্যাথামকে রিভিউ নিতে পটিয়েও ফেলেন। আম্পায়ারের নট আউটের সিদ্ধান্ত পাল্টাতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় রিভিউটি নষ্ট হয় কিউইদের। ল্যাথাম এরপর আরও একটি ভুল সিদ্ধান্ত নেন।
সেটা সপ্তম ওভারের চতুর্থ বলে। এবার বোলার ম্যাট হেনরি, ব্যাটসম্যান সেই রাহুলই, আবেদনও সেই এলবিডব্লুরই। আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া না দেওয়ায় ল্যাথামকে রিভিউ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন হেনরি। কিন্তু রিভিউ নিতে নির্ধারিত ১৫ সেকেন্ড টাইমারে কিউই অধিনায়ক শেষ সেকেন্ডে স্ক্রিনে তাকিয়ে আর রিভিউ নেননি। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় রিভিউ নিলে সেটা আউট হতো। হেনরি সেই হতাশায় নিজের সোয়েটার ছুঁড়ে মারেন সীমানার বাইরে।
ভারতের অধিনায়ক শুবমান গিলশুধু ল্যাথাম কেন, এই টেস্টে দুই দিন মিলিয়ে ভারতের অধিনায়ক শুবমান গিলও তিনটি রিভিউ নষ্ট করেন। গিল ব্যাটিংয়ে যতটা দক্ষ, রিভিউ নেওয়ায় ঠিক এর উল্টো। গত আগস্টে এক সমীক্ষায় জানা যায়, গিলের নেওয়া ৪১টি রিভিউয়ের ৫টি সফল হয়েছে। বাকি ৩৬টি ব্যর্থতায় যোগ হবে ওয়েলিংটন টেস্টে এখন পর্যন্ত তিনটি রিভিউয়ের সিদ্ধান্তও।
ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপসতবে জয়সোয়াল–রাহুলের জুটিকে সফলই বলতে হয়। গত ৩৬ বছরের মধ্যে টেস্টে নিউজিল্যান্ডে ওপেনিং জুটিতে এটাই ভারতের সর্বোচ্চ। ১৯৯০ সালে অকল্যান্ডে মনোজ প্রভাকর–ডব্লিউ বি রমণের ১৪৯ রানের জুটি তাঁদের ওপরে। ১৭ টেস্ট এবং ৩০ ইনিংস পর টেস্টে ওপেনিংয়ে শতরানের জুটির দেখাও পেল ভারত।
আজ চা-বিরতির পর ছয়টি নো-বল করেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালের পর টেস্টের কোনো এক সেশনে এটিই তাদের যৌথভাবে সর্বোচ্চ নো-বল করার ঘটনা; এর আগে এ বছরের শুরুতে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের প্রথম সেশনেও সমানসংখ্যক (ছয়টি) নো-বল করেছিল কিউইরা।
১৭৫ রানে অপরাজিত ছিলেন নিকোলসজয়সোয়াল–রাহুলের ওপেনিং জুটির আগে ভারতকে রীতিমতো ভুগিয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। মোট ২১৬ রানের জুটিতে আজ তাঁরা তুলেছেন ১৭৩। নিকোলস অপরাজিত ছিলেন ১৭৫ রানে। ফিলিপস ১১৮ রানের ইনিংসে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এক বছরে তিন সংস্করণেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ভারতের বিপক্ষে সেঞ্চুরির রেকর্ডও গড়েন। ৮২ রানে শেষ ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।