সত্য প্রকাশে অটল থাকুক প্রথম আলো

· Prothom Alo

প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে সত্য, সুন্দর ও শুভর পক্ষে আলোর যাত্রায় পথ চলছে। সেই পথচলার আনন্দ, প্রত্যাশা ও উদ্‌যাপনকে আরও বর্ণিল করে তুলতে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরবে ২০ নভেম্বর শুক্রবার আনন্দ আয়োজন করা হয়।

Visit afrikasportnews.co.za for more information.

শুরুতেই ছিল একটি বিশেষ পরিবেশনা ‘আলোর আহ্বান। ‘সমারোহে এসো হে পরমতর, সুন্দর এসো হে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই ‘আলোর আহ্বান’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নাচটি পরিবেশন করে ব্লু বার্ড স্কুলের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের মারজান, পৌষালী ও মারজিয়া।

সঞ্চালনা করেন ভৈরব বন্ধুসভার সহসভাপতি আফিসা আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান। ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায় ব্লু বার্ড স্কুল মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে ভৈরব বন্ধুসভা।

দলীয় নৃত্য পরিবেশন করে ব্লু বার্ড স্কুলের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যরা

একটি দলীয় নাচ পরিবেশন করে ব্লু বার্ড স্কুলের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যরা। ছিল ভৈরব উদয়ন স্কুলের শিক্ষার্থী আরফার একক নাচ পরিবেশনা ও সাবিত আবৃত্তি করে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি কবিতা। আবৃত্তি করেন শিশু একাডেমি ব্রাহ্মণবাড়িয়া শাখার আবৃত্তি প্রশিক্ষক সবুজ আহমেদ। এ ছাড়া ভৈরব বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধার আবৃত্তির পাশাপাশি গান পরিবেশন করেন সাবেক সভাপতি নাহিদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক জান্নাতুল প্রীতি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদ।

শেষে মঞ্চস্থ হয় সাগর রহমান রচিত নাটক ‘বধিরায়ন’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে ভৈরব উদয়ন স্কুলের শিক্ষার্থী শায়ন, শিপন, মারওয়া, টিকলী, রোহান, সামির, দিশা, কারিয়া, তা-সীন, ইফরাত মনি ও রাফসান জামি।

শিশুদের নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। তাদের ভবিষ্যৎ নিয়ে নানা সিদ্ধান্ত নিই। কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণের সময় তাদের কথা কতটা শুনি? তাদের মতামত, চাওয়া-পাওয়া কিংবা অনুভূতিকে কতটা গুরুত্ব দিই? অথচ যে সিদ্ধান্ত তাদের জীবনকে প্রভাবিত করে, সেই সিদ্ধান্তে তাদের কণ্ঠস্বর উপেক্ষিত হলে তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। এই গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতাকেই নাট্যরূপ দেওয়া হয়েছে ‘বধিরায়ন’ নাটকে। শিশুতোষ এই নাটকের মধ্য দিয়ে উঠে এসেছে শিশু-কিশোরদের কথা না শোনার প্রবণতা এবং তার পরিণতির এক প্রাসঙ্গিক চিত্র।

‘আলোর আহ্বান’ পরিবেশন করে ব্লু বার্ড স্কুলের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের মারজান, পৌষালী ও মারজিয়া

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য দেন মনোসামাজিক পরামর্শক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগর রহমান, ব্লু বার্ড স্কুলের প্রধান শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা ওয়াহিদা আমিন, বাংলাদেশ আবৃত্তি সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া শাখার পরিচালক শামিমা সুলতানা রাজিয়া, ভৈরব শিল্পকলা পরিষদের সংগঠক ও শিক্ষক মাসুদুর রহমান লিটন মোল্লা, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও বন্ধুসভার উপদেষ্টা আলাল উদ্দিন, ভৈরব বইমেলা পরিষদের সহসভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা নূর-ই-লাইলা রিক্তা, সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, নাট্য সংগঠক ও বন্ধুসভার উপদেষ্টা জনি আলম, ইমরান হোসাইন, ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি নাহিদ হোসাইন, ইকরাম বখশ, প্রিয়াংকা, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বর্তমান সভাপতি জান্নাতুল মিশু, সাধারণ সম্পাদক আনাস খান, অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক নূরাইন হোসেন ও সদস্যসচিব মারুফ আহমেদ।

অনুষ্ঠান শেষে ভৈরব বন্ধুসভার বন্ধুরা

বক্তারা বলেন, দেশে গণমাধ্যমের সংখ্যা বাড়লেও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা সেভাবে বাড়ছে না। দায়িত্বশীল সাংবাদিকতার অভাবে রাষ্ট্র ও সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রথম আলো দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বাংলাভাষী মানুষের কাছেও আস্থার জায়গা তৈরি করেছে পত্রিকাটি। সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে প্রথম আলো আলোকবর্তিকার ভূমিকা পালন করছে। তাঁরা প্রত্যাশা করেন, প্রথম আলো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সত্য প্রকাশে আরও সাহসী হবে, অটল থাকবে এবং সব সময় শোষিত ও বঞ্চিত মানুষের পাশে থাকবে। প্রথম আলো শুধু সংবাদ প্রকাশের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেনি। সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে প্রথম আলো মানুষের আস্থার জায়গা ধরে রাখবে এমন প্রত্যাশা তাঁদের।

অনুষ্ঠানে ভৈরবের নানান নানা পেশার দেড় শতাধিক মানুষের উপস্থিতি ছিল।

Read full story at source