২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা

· Prothom Alo

প্রথম ম্যাচটা ভালো যায়নি। ৪ ওভারে খরচ করেছিলেন ৩৭ রান। তবে ইন্টারন্যাশনাল টি–টুয়েন্টি লিগে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে ১২ রানে ২ উইকেট নেন দুবাই ক্যাপিটালসের এই পেসার। তাঁর দলও জিতেছে ৪৫ রানে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে দুবাই ক্যাপিটালস করে ৭ উইকেটে ১৬৪ রান। জবাবে ভাইপার্স ১৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১১৯ রানে। টুর্নামেন্টে এটি মোস্তাফিজদের প্রথম জয়। আগের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানে হেরেছিল দুবাই ক্যাপিটালস।

Visit sportbet.rodeo for more information.

মোস্তাফিজ গতকাল বোলিংয়ে যান ম্যাচের পঞ্চম ওভারে। সেই ওভারে ৬ রান দিয়ে আউট করেন পাকিস্তান ওপেনার ফখর জামানকে। মোস্তাফিজের স্লোয়ারে পয়েন্টে ক্যাচ দেন ফখর। পরে আউট করেন মুজিব উর রেহমানকেও। সব মিলিয়ে ২.৫ ওভার বোলিং করে ১২ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ।

মোস্তাফিজের ২ উইকেট নেওয়ার দিনে দুবাই ক্যাপিটালসের সেরা বোলার আফগানিস্তানের নূর আহমেদ। ৪ ওভারে ২০ রান খরচায় ৪ উইকেট নেন নূর। হাসান খান ও দুশমন্ত চামিরাও ২টি করে উইকেট নিয়েছেন।

‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল

স্বীকৃত টি–টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট এখন ৪২৫টি। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় কাল তিনি পেছনে ফেলেন অ্যাডাম জাম্পাকে। তবে এখনো শীর্ষ দশে ঢুকতে পারেননি। তাঁর আগে এই তালিকায় আছেন আরও ১১ জন। তাঁদের মধ্যে একজন সাকিব আল হাসান। ৫২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিব ৬ নম্বরে।

মোস্তাফিজদের পরের ম্যাচ আগামীকাল, শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে।

Read full story at source