‘এক সপ্তাহ পর সৌদি আরব যাওয়ার কথা মোহাম্মদুরের, এর আগেই সব শেষ হয়ে গেল’

· Prothom Alo

পাসপোর্ট হয়েছে, ভিসাও পেয়েছেন। স্বাস্থ্য পরীক্ষাও শেষ। সপ্তাহ খানিকের মধ্যেই সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ার কথা মোহাম্মদুর রহমানের (২৭)। তবে তাঁর সেই যাত্রা আর হলো না। এর আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মোহাম্মদুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায়। গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। তাঁদেরই একজন মোহাম্মদুর রহমান।

Visit somethingsdifferent.biz for more information.

চার ভাই ও এক বোনের মধ্যে মোহাম্মদুর রহমান ছিলেন সবার ছোট। তাঁর বাবা আজিজুর রহমান ও মা দিলমাস খাতুনের মৃত্যু হয়েছে। ১৬ বছর আগে ছৈয়দ আলম নামে তাঁর এক ভাইয়েরও মৃত্যু হয়। সেই ভাইয়ের পরিবারে বড় হয়েছেন মোহাম্মদুর। পরে সেই পরিবারের হালও ধরেন তিনি।

বুধবার দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরের খোলা জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে মোহাম্মদুরের মরদেহ। অ্যাম্বুলেন্সটির সামনে দাঁড়িয়ে কাঁদছেন মোহাম্মদুরের বড় ভাই মোহাম্মদ হোসেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে পশ্চিমে প্রায় ৮০০ মিটার ভেতরে পাহাড়ি এলাকায় মৃত ছৈয়দ আলমের সেমিপাকা বাড়ি। সেখানেই থাকতেন মোহাম্মদুর রহমান। গতকাল বুধবার দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরের খোলা জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে মোহাম্মদুরের মরদেহ। অ্যাম্বুলেন্সটির সামনে দাঁড়িয়ে কাঁদছেন মোহাম্মদুরের বড় ভাই মোহাম্মদ হোসেন।

ঘরের সামনে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে মোহাম্মদুর রহমানের লাশ। গতকাল তোলা

কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার ভাইটা এতিম। মা-বাবা কেউ ছিল না। আমাদের মেজ ভাই মারা যাওয়ার পর তাঁর সংসারেই বড় হয়েছে। বড় হয়ে ওই পরিবারের হাল ধরেছিল। সেই ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল।’

মোহাম্মদ হোসেন বলেন, ‘একটা স্টেশনারি দোকান করত মোহাম্মদুর। তিন মাস আগে সেটি ছেড়ে দিয়েছে। বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এক সপ্তাহ পর সৌদি আরব যাওয়ার কথা মোহাম্মদুরের, এর আগেই সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।’

মোহাম্মদ হোসেন, নিহত মোহাম্মদুরের বড় ভাই।আমার ভাইটা এতিম। মা-বাবা কেউ ছিল না। আমাদের মেজ ভাই মারা যাওয়ার পর তাঁর সংসারেই বড় হয়েছে। বড় হয়ে সেই পরিবারের হাল ধরেছিল। সেই ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল।

স্থানীয় লোকজন জানান, খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ফায়সাল স্টোর নামে একটি মনিহারি দোকান ছিল মোহাম্মদুরের। দোকানটি চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি। গত মঙ্গলবার বিকেলে ঈদগাঁও বাজারের একটি ট্রাভেল এজেন্সিতে গিয়েছিলেন। কাজ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে ফকিরা বাজার এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোহাম্মদুরসহ পাঁচজন নিহত হন।

Read full story at source