সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

· Prothom Alo

চলতি বছরের কার্যক্রম মূল্যায়ন ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে সৈয়দপুর বন্ধুসভা। ২৩ নভেম্বর বিকেলে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে বৈঠকের সূচনা হয়। এরপর চলতি বছরের কার্যক্রম মূল্যায়ন, আগামীর কর্মপরিকল্পনা, পাঠচক্রের জন্য নতুন বই সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Visit newssport.cv for more information.

সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা।

বৈঠকে বন্ধুসভার আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও অর্থবহ করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পাঠচক্রের জন্য নতুন বই সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের স্মৃতিচারণা ও ভ্রমণের অভিজ্ঞতা উপস্থিত বন্ধুদের সঙ্গে বিনিময় করেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া ভুরকাভাত আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বন্ধুসভার সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক এম রাশেদ সরকার, বন্ধু মাইশা মুসকান, জেবা সাজিদা, তাহসিন আবরার ও মুরাদ হাসানসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা

Read full story at source