বইঠা বানানোর সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার
· Prothom Alo

ময়মনসিংহ নগরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মোজাম্মেল হোসেন। গ্রেপ্তারের সময় তিনি বইঠা বানাচ্ছিলেন বলে দাবি পুলিশের।
Visit chickenroadslot.pro for more information.
আজ রাত পৌনে আটটার দিকে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোতোয়ালি মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি বইঠা বানাচ্ছিলেন।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেনমোজাম্মেল শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তাঁকে গ্রেপ্তারের সময় ২২টি বইঠা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে বইঠা তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী সেলিম মিয়াকে আটক করে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যান যুবদল কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায়অপর দিকে ফুলপুর বাসস্ট্যান্ড থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদলের স্থানীয় নেতা–কর্মীরা। তাঁর নাম সেলিম মিয়া। আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুনের নেতৃত্বে যুবদলের নেতা–কর্মীরা সেলিমকে আটক করেন। পরে তাঁকে থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন। তিনি বলেন, যুবদলের নেতা–কর্মীরা যুবলীগের কর্মীকে আটক করে থানায় সোপর্দ করেছেন। সেলিম মিয়া নামের ওই ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। আগামীকাল মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে।