শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়
· Prothom Alo

ঢাকায় ১৪-১৫ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট এবং বিশ্বব্যাংক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন নীতিনির্ধারক, শিশুযত্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশে শিশুযত্ন সেবাকে নীতিগত অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
সম্মেলনের আলোচনায় নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে শিশুযত্ন সেবার গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে। এটি নিঃসন্দেহে জরুরি। তবে শিশুযত্নকে প্রধানত নারীর কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে দেখার মধ্যে একটি ঝুঁকিও রয়েছে। এতে প্রচলিত সেই ধারণাই আরও শক্তিশালী হতে পারে যে সন্তান লালনপালনের মূল দায়িত্ব মায়ের। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে শুধু শিশুযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ালে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন আসবে না।
Visit h-doctor.club for more information.
বিশ্বব্যাংকের সাম্প্রতিক ‘সিনথেসিস নোট: হোয়াট ফ্যামিলিজ নিড, হোয়াট প্রোভাইডারস ডেলিভার, অ্যান্ড হয়ার দ্য গ্যাপস রিমেইন’ শীর্ষক গবেষণা বাংলাদেশের শিশুযত্ন সেবার বাস্তবতা তুলে ধরেছে।
কর্মজীবী মা-বাবার শিশু থাকবে কার কাছেগবেষণায় দেখা গেছে, শহরাঞ্চলে শ্রমশক্তির বাইরে থাকা ৩৮ দশমিক ৪ শতাংশ নারী কাজ না খোঁজার প্রধান কারণ হিসেবে শিশুযত্নের দায়িত্বকে উল্লেখ করেছেন। অথচ জরিপে অংশগ্রহণকারী শহুরে নারীদের মাত্র শূন্য দশমিক ১ শতাংশ প্রাতিষ্ঠানিক দিবাযত্ন সেবা ব্যবহার করেন। প্রায় ২০ শতাংশ নারী সেবা প্রদানকারীর বাড়িতে শিশুযত্নের ওপর নির্ভর করেন।
মানসম্মত যত্ন শিশুর নিরাপত্তা, পুষ্টি, স্বাস্থ্য, শেখা, খেলাধুলা এবং সামাজিক ও আবেগগত বিকাশের জন্য অপরিহার্য। এটি কেবল মাকে কর্মক্ষেত্রে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা নয়; শিশুর অধিকার নিশ্চিত করারও বিষয়।
গবেষণায় শিশুযত্ন সেবার মানের ব্যাপক তারতম্যও উঠে এসেছে। প্রশিক্ষিত কর্মী, শিশু সুরক্ষার ব্যবস্থা এবং খাবারের মানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। পরিবারগুলো এমন সেবা চায়, যা সাশ্রয়ী, বাড়ির কাছাকাছি, নির্ভরযোগ্য এবং শিশুর বিকাশে সহায়ক। কিন্তু বর্তমানে এসব শর্ত পূরণ করে, এমন সেবার সুযোগ অত্যন্ত সীমিত।
নগরায়ণ এবং পরিবার ছোট হয়ে আসার কারণে যৌথ পরিবারের সংখ্যা কমে যাচ্ছে। ফলে বাইরে থেকে শিশুযত্ন সেবা পাওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। উপযুক্ত ব্যবস্থা না থাকলে নারীরা অনেক সময় উপার্জনমূলক কাজ কমিয়ে দেন বা পুরোপুরি ছেড়ে দেন।
‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০২১’-এ শিশুযত্ন সেবা কেন্দ্রগুলোর নিবন্ধন ও নিয়ন্ত্রণের রূপরেখা দেওয়া হয়েছে। তবে এই আইনের প্রয়োগ এখনো শুরু হয়নি। আইনের বাস্তবায়নে অর্থায়ন, প্রশিক্ষিত কর্মী এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন।
বিশ্বব্যাংকের গবেষণার আরেকটি ফলাফল বলছে, শুধু শিশুযত্ন সেবা নিশ্চিত করলেই নারীর অর্থনৈতিক অংশগ্রহণের সব বাধা দূর হবে না। গ্রামীণ ও শহরতলি এলাকার জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন স্ত্রীর মধ্যে প্রায় ৯ জন নারীর কাজ করার পক্ষে মত দিলেও স্বামীদের মধ্যে এই হার মাত্র দুই-তৃতীয়াংশ। অর্থাৎ নারীর কর্মসংস্থানের পথে সেবার অভাবের পাশাপাশি পরিবারের দৃষ্টিভঙ্গিও বড় বাধা।
সন্তান পালন নারীর কাজ—এই মিথ ভাঙার সময় এসেছেশিশুযত্ন কেন্দ্র থাকলেও কোনো পরিবার যদি মনে করে সন্তানের দেখাশোনার জন্য মায়ের ঘরে থাকাই উচিত, তাহলে সেই নারী কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারবেন না। একইভাবে কর্মজীবী নারীকে যদি ঘরের সব কাজ ও সন্তানের যত্নের দায়িত্বও পালন করতে হয়, তাহলে তাঁর ওপর দ্বিগুণ চাপ তৈরি হয়।
এখানে মৌলিক প্রশ্ন: আমরা কেন শিশুযত্নকে প্রায় সব সময় নারীর সমস্যা হিসেবে বিবেচনা করি? সন্তান তো মা-বাবা উভয়ের। তাহলে যত্নের দায়িত্ব কেন প্রধানত মায়ের ওপর বর্তাবে? বাবা সন্তানের যত্ন নিলে অনেক সময় তাঁকে প্রশংসা করা হয়, যেন তিনি অতিরিক্ত কিছু করছেন। অথচ মা একই কাজ করলে সেটিকে স্বাভাবিক দায়িত্ব হিসেবে দেখা হয়। এই অসম সামাজিক প্রত্যাশা পরিবর্তন করা জরুরি।
বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, সন্তানের লালনপালনে বাবার সক্রিয় অংশগ্রহণ শিশুর বিকাশ, আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সন্তানের সঙ্গে সময় কাটানো বাবার নিজের জীবনকেও আনন্দময় ও অর্থবহ করে তোলে। শিশুরাও ছোটবেলা থেকে শেখে, ঘরের কাজ ও সন্তান বড় করে তোলা নারী-পুরুষ উভয়ের দায়িত্ব।
২০২৬ সালের আগস্টে বিহেভিয়ারাল সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত ৩৭টি গবেষণার একটি মেটা-বিশ্লেষণে বাবার সক্রিয় অংশগ্রহণের সঙ্গে শিশুদের ইতিবাচক সামাজিক আচরণের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে।
শিশু দিবাযত্ন কেন্দ্র শুধু নারী কর্মীদের জন্য—এমন ধারণাও পরিবর্তন করা প্রয়োজন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক গবেষণাপ্রতিষ্ঠানের ফটোকার্ডে একজন পুরুষ কর্মীর মন্তব্য নজরে পড়ল। তিনি বলেছেন, ‘ডে কেয়ার সেন্টার আমার ছেলের কাছে তার দ্বিতীয় বাসার মতো। যখনই ওকে এখানে রেখে যাই, জানি ও নিরাপদে আছে, ওর ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছে। এই নিশ্চয়তা আমাকে আমার পেশাগত দায়িত্বে মন দিতে সাহায্য করে।’ এ ধরনের উদাহরণ এখনো ব্যতিক্রম। এর পরিবর্তন প্রয়োজন। শিশু দিবাযত্ন সেবাকেন্দ্র মা-বাবা উভয়ের জন্য—এ বিষয় সবাইকে বুঝতে হবে।
শিশুযত্ন সেবার সম্প্রসারণের পাশাপাশি বাবাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। প্যারেন্টিং শিক্ষা কর্মসূচিতে মা-বাবা উভয়কে অন্তর্ভুক্ত করা, কর্মক্ষেত্রে পরিবারবান্ধব নীতি গ্রহণ এবং পিতৃত্বকালীন ছুটির সুযোগ বাড়ানো প্রয়োজন। গণমাধ্যম ও সামাজিক প্রচারণায় সন্তানদের বড় করে তোলায় বাবার সমান দায়িত্বের বিষয়টি তুলে ধরতে হবে।
সর্বোপরি শিশুযত্নের আলোচনায় শিশুকে কেন্দ্রে রাখতে হবে। মানসম্মত যত্ন শিশুর নিরাপত্তা, পুষ্টি, স্বাস্থ্য, শেখা, খেলাধুলা এবং সামাজিক ও আবেগগত বিকাশের জন্য অপরিহার্য। এটি কেবল মাকে কর্মক্ষেত্রে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা নয়; শিশুর অধিকার নিশ্চিত করারও বিষয়।
লায়লা খন্দকার উন্নয়নকর্মী