গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

· Prothom Alo

গোপালগঞ্জে সরকারবিরোধী মিছিলের সময় ভাঙচুরের অভিযোগ থাকা এক তরুণ ভারতে পালিয়ে গিয়েছিলেন। দুই দিন পর সেখান থেকে দেশে ফেরার সময় তিনি সাতক্ষীরার কলারোয়া সীমান্তে আটক হন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Visit asg-reflektory.pl for more information.

আটক তরুণের নাম প্রান্ত তালুকদার (২০)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

গতকাল শনিবার বেলা তিনটার দিকে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী সীমান্তের ১৩/৪ এস নম্বর পিলার–সংলগ্ন এলাকা থেকে প্রান্তকে আটক করা হয়। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের হিজলদী সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাঁকে আটক করেন। আজ রোববার সকালে বিজিবির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত বলেছেন যে তিনি ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যান। এরপর তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার একটি গ্রামে অবস্থান করছিলেন। সেখান থেকে শনিবার দেশে ফেরার সময় বিজিবি তাঁকে আটক করে।

বিজিবির ভাষ্য, প্রান্ত ২০২৫ সালে গোপালগঞ্জের গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগে পরে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। সে সময় বিভিন্ন স্থানে ভাঙচুর চালান তিনি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, আটকের পর প্রান্তকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Read full story at source