ট্রাম্প কি আবার অভিশংসনের মুখে পড়তে পারেন
· Prothom Alo

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দলটি। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়াদের শেষ দুই বছর কংগ্রেসের দুই কক্ষের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের মোকাবিলা করে কাটাতে হবে। ফলে নতুন করে রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারেন তিনি। কারণ, এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। এমনকি ট্রাম্প তৃতীয়বারের মতো অভিশংসন প্রস্তাবের মুখে পড়েন কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
প্রশ্ন হলো, ডেমোক্র্যাটরা কি সত্যিই ট্রাম্পকে আবার অভিশংসন করতে চান? আর চাইলেও তাঁদের পক্ষে তা কতটা সম্ভব? অভিশংসিত হলে কি ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে সরানো যাবে?
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিনিধি পরিষদে ৪৩৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা অন্তত ২৫৯টি আসনে জিতেছেন। রিপাবলিকানরা পেয়েছেন অন্তত ১৭৩টি আসন। তিনটি আসনের ফল এখনো চূড়ান্ত হয়নি। সিনেটে ৫৬-৪৪ আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। আইন পাসের ক্ষেত্রে অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রস্তাব এগিয়ে নিতে সিনেটে ৬০ ভোট প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ডেমোক্র্যাটরা চার ভোট পিছিয়ে রয়েছেন। তবে অভিশংসনের বিচারে প্রয়োজন দুই-তৃতীয়াংশ ভোট।
Visit newsbetting.club for more information.
ডেমোক্র্যাটদের এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে ভোটারদের অসন্তোষ। বিশেষ করে ইরানে হামলা, অভিবাসীদের স্রোত ঠেকাতে বিভিন্ন দেশের ওপর ভিসা প্রতিবন্ধকতা আরোপ, গ্রিনল্যান্ড দখল করার হুমকি, জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক নিউইয়র্কে তুলে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলো।
এএফপির এক বিশ্লেষণে বলা হয়েছে, কংগ্রেসের উভয় কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ায় ট্রাম্পকে একেবারে পরিবর্তিত ও বিরোধিতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এত দিন কংগ্রেসে রিপাবলিকানদের সমর্থনের কারণে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হলেও আগামী দুই বছরে তাঁকে ডেমোক্র্যাটদের প্রবল বিরোধিতার মুখে পড়তে হবে।
ট্রাম্পের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিতে পারেন ডেমোক্র্যাটরা
কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার অর্থ হলো ডেমোক্র্যাটদের হাতে এখন ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড তদন্ত করার ক্ষমতা। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদ ও সিনেটের বিভিন্ন কমিটির নেতৃত্ব পাওয়ার পর ডেমোক্র্যাটরা প্রশাসনের কর্মকর্তাদের শুনানিতে ডাকতে পারবেন। সরকারি নথি চাইতে পারবেন। প্রয়োজনে সমনও জারি করতে পারবেন। এতে ট্রাম্প ও তাঁর জ্যেষ্ঠ সহযোগীদের বিভিন্ন কর্মকাণ্ড কঠোর নজরদারির মুখে পড়বে।
যেসব বিষয়ে তদন্ত হতে পারে তার মধ্যে রয়েছে ট্রাম্প পরিবারের ব্যবসা ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত লেনদেন, ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি চুক্তি, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থায় বরাদ্দ কমানো, অভিবাসনবিষয়ক আইন প্রয়োগ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর বিষয়টি।
এ ক্ষেত্রে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি এবং তদারকি কমিটির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিচার বিভাগীয় কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে সাংবিধানিক অভিযোগ এবং সম্ভাব্য অভিশংসনের বিষয়গুলো পর্যালোচনা করতে পারে। অন্যদিকে তদারকি কমিটি প্রশাসনের ক্ষমতার অপব্যবহার, স্বার্থের সংঘাত ও সরকারি কর্মকাণ্ড নিয়ে তদন্ত করতে পারে।
প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া সিএনএনকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রধান অ্যাটর্নি জেনারেল টড ব্লঁশে শুধু ডোনাল্ড ট্রাম্প, তাঁর মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের রক্ষা করতে চান। এটা তাঁর কাজ নয়।’
ইসরায়েলের হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: হোয়াইট হাউস/এক্সযুক্তরাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অপরাধ করছেন, এমন ব্যক্তিদের দুর্নীতি বন্ধ করা ও তাঁদের কর্মকাণ্ড তদন্ত করা হবে বলে জানান গার্সিয়া।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রবার্ট গার্সিয়া ট্রাম্পের পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং যৌন অপরাধী জেফরি এপস্টিন-সংক্রান্ত নথি নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন বিচার বিভাগ, এফবিআই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এবং কারা ব্যুরোর কর্মকর্তাদের সরকারি গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
এর মধ্যে সিগন্যালসহ বিভিন্ন তথ্য আদান-প্রদানের অ্যাপে করা বার্তাও রয়েছে। যেসব সরকারি যোগাযোগ মুছে ফেলা হয়েছে, সেগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিতেও তিনি সংস্থাগুলোকে বলেছেন।
অর্থাৎ অভিশংসনের উদ্যোগ না নিলেও আগামী জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসনের ওপর কংগ্রেসের চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, এখন কী করবেন ট্রাম্পআগেও অভিশংসনের মুখে পড়েছিলেন ট্রাম্প
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নতুন কিছু নয়। তাঁর প্রথম মেয়াদে প্রতিনিধি পরিষদে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দুইবার অভিশংসন প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট, যাঁকে প্রতিনিধি পরিষদ দুইবার অভিশংসন করেছে।
প্রথম মেয়াদে ২০১৯ সালের ১৮ ডিসেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে আনা দুটি অভিযোগে অভিশংসন প্রস্তাব পাস হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজের রাজনৈতিক স্বার্থে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন তিনি। ট্রাম্প তাঁর সম্ভাব্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তাঁর ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে জেলেনস্কিকে তদন্তের অনুরোধ করেছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএকই সময়ে কংগ্রেস অনুমোদিত ইউক্রেনের জন্য ৩৯ কোটি ১০ লাখ ডলারের সামরিক সহায়তা আটকে রেখেছিলেন ট্রাম্প। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ অনুমোদন করে প্রতিনিধি পরিষদ। তবে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সিনেটে দুটি অভিযোগ থেকেই খালাস পান ট্রাম্প।
২০২১ সালের ১৩ জানুয়ারি দ্বিতীয়বারের মতো ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব ওঠে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পরও ফল মেনে নিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে ভিত্তিহীন দাবি তুলে ২০২১ সালের ৬ জানুয়ারি তাঁর সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলা চালান। ওই দিন কংগ্রেসে বাইডেনের নির্বাচনী বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার প্রক্রিয়া চলছিল।
এর আগে এক সমাবেশে সমর্থকদের নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়। প্রতিনিধি পরিষদে ২৩২ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে সিনেটে প্রয়োজনীয় ৬৭ ভোট না পাওয়ায় দ্বিতীয়বারও খালাস পান ট্রাম্প।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরাএর মধ্য দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুবার অভিশংসনের প্রস্তাব পাস হওয়া প্রথম প্রেসিডেন্ট হন। একই সঙ্গে ক্ষমতা ছাড়ার পর সিনেটে অভিশংসন বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রেসিডেন্টও তিনি।
দ্বিতীয় মেয়াদেও ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিশংসন প্রস্তাব আনা হয়েছে। তবে এসব প্রস্তাবের সব কটি প্রতিনিধি পরিষদে পূর্ণাঙ্গ ভোটে অনুমোদিত হয়নি। অনেক প্রস্তাব আলোচনার জন্য তোলা বন্ধ রাখা হয়েছে কিংবা কমিটিতে পাঠানো হয়েছে।
২০২৫ সালের ২৮ এপ্রিল মিশিগানের ডেমোক্র্যাট আইনপ্রণেতা শ্রী থানেদার প্রথম অভিশংসন প্রস্তাব আনেন। এতে বিচারকাজে বাধা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। এপির খবরে বলা হয়, দলীয় সমর্থনের অভাবে ১৪ মে ভোটাভুটির উদ্যোগ থেকে সরে আসেন তিনি।
কংগ্রেসের উভয় কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ায় ট্রাম্পকে একেবারে পরিবর্তিত ও বিরোধিতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এত দিন কংগ্রেসে রিপাবলিকানদের সমর্থনের কারণে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হলেও আগামী দুই বছরে তাঁকে ডেমোক্র্যাটদের প্রবল বিরোধিতার মুখে পড়তে হবে।
একই বছরের বিভিন্ন সময় কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য আল গ্রিন ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ফেডারেল বিচারকদের ভয়ভীতি দেখিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক হামলা, কংগ্রেস সদস্যদের মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) এবং শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থাকে (সিবিপি) জবাবদিহির বাইরে রাখা, বেসামরিক নাগরিকদের ওপর হামলা ছাড়াও কয়েকটি হত্যাকাণ্ড ধামাচাপা দিতে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার রয়েছে।
চলতি বছরের ৬ এপ্রিল কানেটিকাটের আইনপ্রণেতা জন লারসন যুদ্ধ পরিচালনার ক্ষমতার অপব্যবহার, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীকে ব্যবহার করা, সংবিধান লঙ্ঘন করে একের পর এক ব্যক্তিকে আটক ও দেশ থেকে বহিষ্কার, সরকারি অর্থ বরাদ্দের বিষয়ে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা খর্ব করাসহ বেশ কয়েকটি অভিযোগের প্রস্তাব আনেন। এসব অভিযোগ বিচারবিষয়ক কমিটিতে রয়েছে।
২৪ সেপ্টেম্বর টেনেসির আইনপ্রণেতা স্টিভ কোহেন ক্ষমতার অপব্যবহার, প্রেসিডেন্টের শপথ ভঙ্গ, ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার এবং সংবিধানের আর্থিক সুবিধা গ্রহণসংক্রান্ত ধারা লঙ্ঘনসহ বিভিন্ন অসদাচরণ ও বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ আনেন ট্রাম্পের বিরুদ্ধে।
সর্বশেষ ১২ নভেম্বর গ্রিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদত্যাগ করার আহ্বান জানান।
মার্কিন কংগ্রেসের স্পিকার হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন হাকিম জেফ্রিসআগেও যেসব প্রেসিডেন্ট অভিশংসনের মুখোমুখি হয়েছেন
অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটনযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অভিশংসনের মুখে পড়েন দেশটির ১৭তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন। ১৮৬৫ সালে আব্রাহাম লিংকন হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। গৃহযুদ্ধের পর দক্ষিণের সাবেক কনফেডারেট অঙ্গরাজ্যগুলোর প্রতি তাঁর নমনীয় নীতি নিয়ে কংগ্রেসের সঙ্গে বিরোধ দেখা দেয়।
১৮৬৮ সালে যুদ্ধমন্ত্রী এডউইন স্ট্যানটনকে বরখাস্ত করলে সেই বিরোধ চরমে পৌঁছায়। কংগ্রেসের অভিযোগ ছিল, স্ট্যানটনকে বরখাস্ত করে জনসন ‘টেনিউর অব অফিস অ্যাক্ট’ লঙ্ঘন করেছেন। ওই বছরের ফেব্রুয়ারিতে প্রতিনিধি পরিষদ তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব অনুমোদন করে। পরে ১১টি অভিযোগ আনা হয়।
এর মধ্যে ছিল ক্ষমতার অপব্যবহার, আইন লঙ্ঘন ও কংগ্রেসকে অবমাননার অভিযোগ। সিনেটে তিনটি অভিযোগের ওপর ভোটাভুটি হয়। প্রতিটিতেই মাত্র এক ভোটের ব্যবধানে খালাস পান জনসন। ফলে তিনি প্রেসিডেন্ট পদে বহাল থাকেন এবং ১৮৬৯ সালে মেয়াদ শেষে হোয়াইট হাউস ছাড়েন।
যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭৪ সালে ওয়াটারগেট কেলেঙ্কারির জেরে অভিশংসনের মুখে পড়েন। ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির সদর দপ্তরে অনুপ্রবেশের ঘটনা তদন্তে বাধা দেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আড়াল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
১৯৭৩ সালের অক্টোবরে নিক্সনের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়। পরের বছরের জুলাইয়ে প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটি তিনটি অভিশংসন অভিযোগ অনুমোদন করে। এগুলো ছিল বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়া, ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের সমন অমান্য করা।
পরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়ে ওয়াটারগেটের ঘটনা ধামাচাপা দেওয়ার নির্দেশে নিক্সনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। অভিশংসন প্রায় নিশ্চিত হয়ে পড়ায় ১৯৭৪ সালের ৯ আগস্ট তিনি পদত্যাগ করেন। পরে তাঁর উত্তরসূরি প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড তাঁকে প্রেসিডেন্ট থাকাকালে সংঘটিত সম্ভাব্য অপরাধের জন্য পূর্ণ ক্ষমা ঘোষণা করেন।
অ্যান্ড্রু জনসনের ১৩০ বছর পর ১৯৯৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের মুখে পড়েন বিল ক্লিনটন। হোয়াইট হাউসের শিক্ষানবিশ মনিকা লিউইনস্কির সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং সে বিষয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়।
১৯৯৫ সালের নভেম্বরে মনিকা লিউনস্কি ও বিল ক্লিনটন। সবে মনিকা হোয়াইট হাউসে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেনপলা জোন্সের করা মামলায় দেওয়া জবানবন্দিতে ক্লিনটন লিউইনস্কির সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। পরে তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়, তিনি সম্পর্কের বিষয়টি গোপন করার চেষ্টা করেছিলেন এবং তাঁর বক্তব্য সমর্থন করতে ব্যক্তিগত সচিবকে চাপ দিয়েছিলেন।
প্রতিনিধি পরিষদে ক্লিনটনের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়। এর মধ্যে দুটি শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার অভিযোগ অনুমোদন পায়। তবে ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে সিনেটের বিচারে দুটি অভিযোগের কোনোটিই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পায়নি। ফলে খালাস পান ক্লিনটন।
ডেমোক্র্যাটরা কি সত্যিই ট্রাম্পকে অভিশংসন করতে চান
এখন সবচেয়ে বড় প্রশ্ন এটিই। নির্বাচনে জয় পেলেও ডেমোক্র্যাটদের শীর্ষ নেতৃত্ব এখনই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেওয়ার পক্ষে এমন ইঙ্গিত দেননি।
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য হাকিম জেফরিস সিএনএনকে বলেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের কোনো সদস্য তাঁর সঙ্গে অভিশংসনের বিষয়ে কথা বলেননি। তবে অভিশংসনের সম্ভাবনা তাঁরা পুরোপুরি নাকচও করছেন না, আবার নিশ্চিতও করছেন না।
অর্থাৎ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও পরিস্থিতির ওপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণেও একই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার পর ডেমোক্র্যাটরা আপাতত স্বাস্থ্যসেবা, শুল্কনীতি, জীবনযাত্রার ব্যয় এবং প্রশাসনের বিরুদ্ধে তদন্তে জোর দিতে চান। ট্রাম্পকে অভিশংসন করা তাঁদের তাৎক্ষণিক অগ্রাধিকার নয়।
যুক্তরাষ্ট্রের আইন ও সংবিধান বিশেষজ্ঞ ক্লেয়ার ফিঙ্কেলস্টাইন যুক্তি দিয়েছেন, দীর্ঘমেয়াদি তদন্ত ও কংগ্রেসের তদারকি ক্ষমতা শক্তিশালী করার মাধ্যমে ডেমোক্র্যাটরা আরও কার্যকর ফল পেতে পারেন। তাঁর মতে, শুধু অভিশংসনের দিকে মনোযোগ না দিয়ে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা এবং কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা রক্ষা করা গুরুত্বপূর্ণ।
এমনটা মনে করছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট সদস্য কমলা হ্যারিসও। সম্প্রতি তিনি বলেছেন, ‘অভিশংসনের পথে যাওয়া ভালো সিদ্ধান্ত হবে না। আমাদের হাতে সম্পদ সীমিত। আমি মনে করি, সেই সময় ও সম্পদ জবাবদিহি নিশ্চিত করা এবং তদন্তের কাজে ব্যয় করা উচিত।’
সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট–দলীয় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স আরও স্পষ্ট করে বলেছেন, ‘ট্রাম্পের পেছনে তদন্ত করতে গিয়েই আমরা সব সময় ব্যয় করতে পারি না। শ্রমজীবী পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে হবে।’
বিশ্বব্যবস্থা এক বছরেই ওলট–পালট করে দিয়েছেন ট্রাম্পট্রাম্প কীভাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র, ৬ এপ্রিল ২০২৬কংগ্রেসের তদন্তে প্রশাসনের কর্মকর্তাদের সাক্ষ্য দেওয়া এবং নথি সরবরাহের বাধ্যবাধকতা নিয়ে নতুন আইনি লড়াই শুরু হতে পারে। আদালতের আগের বিভিন্ন রায়ও এ ধরনের বিরোধে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনও অবস্থান নিতে শুরু করেছে।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশ জারি করেছেন। এর আওতায় কংগ্রেস তদন্ত বা অনুসন্ধানের স্বার্থে সরকারি ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর কাছে কোনো তথ্য চাইলে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে জানাতে হবে। একই সঙ্গে প্রশাসন কোনো তথ্যকে নির্বাহী বিভাগের বিশেষ অধিকার বা গোপনীয়তার আওতাভুক্ত মনে করলে তা প্রকাশ না করার নির্দেশ দিতে পারবে।
আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি চুক্তি বাতিল বা স্থগিত করা এবং ভবিষ্যতে সরকারি কাজ না পাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ কংগ্রেসের কাছে তথ্য দেওয়ার ক্ষেত্রে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে এখন হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করতে হবে।
ডেমোক্র্যাটদের তদন্তের অন্যতম লক্ষ্য হচ্ছে ট্রাম্প প্রশাসনের সময়ে সরকারি চুক্তি কীভাবে দেওয়া হয়েছে, কোন প্রতিষ্ঠান এসব চুক্তি পেয়েছে এবং প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোনো বিশেষ সুবিধা পেয়েছে কি না, তা খতিয়ে দেখা।
প্রশাসন তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলেও ডেমোক্র্যাটরা তাদের কাজ শুরু করবেন।আইনবিশেষজ্ঞদের মতে, কংগ্রেসের তলব করা তথ্য আটকে দেওয়া হলে বিষয়টি আদালতে গড়াতে পারে। এতে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ও কংগ্রেসের তদন্তের অধিকারের মধ্যে বড় ধরনের সাংবিধানিক বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা সরকারি চুক্তি, অভিবাসন নীতি, ট্রাম্প পরিবারের ব্যবসায়িক স্বার্থ এবং জেফরি এপস্টিন–সংক্রান্ত তদন্ত পরিচালনায় প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখতে চান।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের বিচার বিভাগবিষয়ক কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন চারটি প্রতিষ্ঠান হ্যাড্রিয়ান অটোমেশন, জুল, পলিমার্কেট এবং গ্র্যাবএবানের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সম্পৃক্ততা রয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটালের মাধ্যমে। রাসকিন জানতে চান, প্রতিষ্ঠানগুলো ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত থেকে কোনো বিশেষ সুবিধা পেয়েছে কি না।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তদারকি কমিটিতে ডেমোক্র্যাটদের শীর্ষ সদস্য রবার্ট গার্সিয়া। ওয়াশিংটন ডিসিতে, ১৫ জুলাই ২০২৬এই তদন্তের ক্ষেত্রে নতুন নির্বাহী আদেশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে কংগ্রেস তথ্য চাইলে তাদের হোয়াইট হাউসকে জানাতে হবে। প্রশাসন তথ্য প্রকাশে আপত্তি জানালে প্রতিষ্ঠানগুলো একদিকে কংগ্রেসের চাহিদা, অন্যদিকে সরকারি চুক্তি হারানোর ঝুঁকির মুখে পড়তে পারে। তবে হোয়াইট হাউস বলছে, জাতীয় নিরাপত্তাসহ সরকারের স্পর্শকাতর তথ্য সুরক্ষিত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া বলেছেন, এই আদেশ কংগ্রেসের সাংবিধানিক নজরদারির অধিকারের ওপর সরাসরি আঘাত।প্রশাসন তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলেও ডেমোক্র্যাটরা তাদের কাজ শুরু করবেন।
আইনবিশেষজ্ঞদের মতে, কংগ্রেসের তলব করা তথ্য আটকে দেওয়া হলে বিষয়টি আদালতে গড়াতে পারে। এতে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ও কংগ্রেসের তদন্তের অধিকারের মধ্যে বড় ধরনের সাংবিধানিক বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে ডেমোক্র্যাটরা যদি উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত এবং কট্টর বামপন্থী নীতির পথে এগোন, তাহলে তাঁরা (ডেমোক্র্যাটরা) মার্কিন জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করবেন।
হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরাতাহলে কি তৃতীয়বার অভিশংসিত হচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিশংসন-সংক্রান্ত একটি আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্ট্রিতে। ২৫ জুলাই ২০২৬এখন পর্যন্ত পরিস্থিতি বলছে, তৃতীয়বারের মতো ট্রাম্পকে অভিশংসনের মুখোমুখি করার মতো সুযোগ ডেমোক্র্যাটদের সামনে তৈরি হচ্ছে। তবে সুযোগ থাকা এবং সেই সুযোগ কাজে লাগানোর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া এক বিষয় নয়।
দলের একাংশ ইতিমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছে। অন্যদিকে শীর্ষ নেতৃত্ব আপাতত প্রশাসনের বিরুদ্ধে তদন্ত, জবাবদিহি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানে বেশি গুরুত্ব দিচ্ছে।
এ ক্ষেত্রে আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস করানো সম্ভব হলেও সিনেটে দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া বেশ কঠিন হতে পারে।
সব মিলিয়ে ট্রাম্পের সামনে নতুন রাজনৈতিক লড়াই শুরু হতে যাচ্ছে। কিন্তু সেই লড়াই শেষ পর্যন্ত তৃতীয় অভিশংসনে গড়াবে, না কি তদন্ত ও রাজনৈতিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তা নির্ভর করছে ডেমোক্র্যাটদের সিদ্ধান্ত, তদন্তের ফল এবং রিপাবলিকানদের অবস্থানের ওপর।