ঈদের ছুটি শেষে প্রীতি ম্যাচ নিয়ে মাঠে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা

· Prothom Alo

ঈদের দীর্ঘ ছুটির আমেজ কাটিয়ে সবাই ফিরেছেন নিজ নিজ কর্মস্থলে। যান্ত্রিক নগরীতে আবারও শুরু হয়েছে কর্মব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যেও বন্ধুত্বের টানে ও আনন্দ ভাগাভাগি করে নিতে প্রীতি ফুটবল ম্যাচে মেতে ওঠেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। গত ২৭ মার্চ রাতে নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জস্থ টুমোরো ল্যান্ড টার্ফে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম বন্ধুসভার ১৪ বন্ধু দুটি দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি দলের নেতৃত্বে ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান এবং অন্য দলের নেতৃত্বে ছিলেন সহসভাপতি ইব্রাহিম তানভীর।

Visit sport-tr.bet for more information.

মাঠে বল গড়াতেই শুরু হয় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের ১০ মিনিটে ইব্রাহিম তানভীরের দলের স্ট্রাইকার সাফিন হাসানের গোলে লিড নেয় তারা। তবে গোল হজমের পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইরফাতুর রহমানের দল। তাদের দলের রক্ষণভাগে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও বন্ধু জোহেব হাসান। গোলকিপার আফিফ ইব্রাহীমের একের পর এক দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হয় প্রতিপক্ষ। অন্যদিকে মাঝমাঠে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন উপদেষ্টা ফাহিম উদ্দিন। তাঁর একেকটি দূরপাল্লার শট নজর কেড়েছে।

ম্যাচের ১৮ মিনিটে শান্ত বড়ুয়ার গোলে সমতায় ফেরে ইরফাতুর রহমানের দল। কিছু সময় পরেই সায়েদ বিন সাগরের চমৎকার গোলে ব্যবধান দাঁড়ায় ২–১। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ইব্রাহিম তানভীরের দল। ম্যাচের ৩৫ মিনিটে ডি বক্সের ভেতর বল ইকবাল হোসেনের হাতে লাগলে পেনাল্টি পায় তারা। তবে গোলকিপার আফিফ ইব্রাহীমের দক্ষতায় ইব্রাহিম তানভীরের দলের মহসিন শিকদার সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

উল্টো ম্যাচের ৪৭ মিনিটে শান্ত বড়ুয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন সায়েদ বিন সাগর। ম্যাচের শেষ মুহূর্তে বাঁ পায়ের জাদুকরি শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন শান্ত বড়ুয়া। শেষ পর্যন্ত ৪–১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইরফাতুর রহমানের দল।

ইব্রাহিম তানভীরের দলে ছিলেন উপদেষ্টা শিহাব জিশান, বন্ধু কায়েফ ইবনে নূর, প্রচার সম্পাদক সাকিব জিশান, বন্ধু আশরাফুর রহমান।

আয়োজন প্রসঙ্গে উপদেষ্টা শিহাব জিশান বলেন, ‘মাঠের ফলাফল এখানে মুখ্য নয়; বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। ঈদের ছুটি শেষে বন্ধুদের এমন মিলনমেলা আমাদের কর্মজীবনে নতুন উদ্দীপনা জোগাবে।’

আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম ও প্রচার সম্পাদক সাকিব জিশান।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা

Read full story at source