তালপাতার হাতপাখা বানাতে ব্যস্ত এক গ্রাম
· Prothom Alo
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শিংহা গ্রামে সকাল মানেই কাজের ডাক। উঠানে ছড়িয়ে থাকে শুকাতে দেওয়া তালপাতা, পাশে বসে কারিগরেরা—কেউ কাটছেন, কেউ রোদে শুকাচ্ছেন আর কেউবা গুছিয়ে রাখছেন তৈরি পাখা। প্রায় অর্ধশতাব্দী ধরে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই হাতপাখা তৈরির কাজে জড়িয়ে আছে কয়েকটি পরিবার। পয়লা বৈশাখ ঘিরে ব্যস্ততা বাড়ে কয়েক গুণ, কিন্তু গ্রীষ্মজুড়েই এই তালপাতার পাখাই তাদের জীবিকার ভরসা। শ্রম, সময় আর নিঃশব্দ ঐতিহ্যের মিশেলে তৈরি হয় প্রতিটি পাখা। এসব নিয়েই এ ছবির গল্প।
Visit sportbet.reviews for more information.
পাখার নকশার জন্য তালের পাতা কাটা হচ্ছে বাঁশ কেটে তৈরি হবে পাখার হাতল বাঁশের টুকরা থেকে হাতল তৈরি করে রেখেছেন কারিগরতৈরি করা তালপাতার পাখা বিক্রির জন্য গুছিয়ে রাখা হচ্ছে তালপাতার ডগা দিয়ে পাখার চাক (কাঠামো) তৈরি করে রাখা হয়েছে পাখার চাকের চারপাশে বাঁশের কঞ্চি দিয়ে সেলাই করা হচ্ছে তালপাতার পাখার কাঠামো পাখা তৈরির জন্য বাড়ির উঠানে সবাই মিলে কাজ করছেন তাঁরা তালপাতার পাখা তৈরির জন্য আশপাশের বিভিন্ন এলাকা ডগা সংগ্রহ করা হয় তৈরি করা পাখার চাকে এবার হাতল লাগানো হবে বাঁশের হাতল লাগানোর জন্য বের করা হচ্ছে পাখার চাক