চিকিৎসা বিষয়ে চীনা হাসপাতাল ও বিআরএইচসির সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

· Prothom Alo

যমুনা ব্যাংক পিএলসি, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার (বিআরএইচসি) এবং চীনের শীর্ষস্থানীয় হাসপাতাল শেনজেন হেংশেং হাসপাতাল ও গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যমুনা ব্যাংক এ তথ্য জানিয়েছে।

যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহাঙ্গীর আলম, বিআরএইচসির উপব্যবস্থাপক (পরিচালন) আবিদুর রহমান, গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ব্যবস্থাপক লিউ ওয়েনজুয়ান এবং শেনজেন হেংশেং হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঝাং ফান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেনজেন হেংশেং হাসপাতালের বিপণন ব্যবস্থাপক গুও চেং ঝুও, ইন্টারন্যাশনাল মেডিক্যাল সেন্টারের পরিচালক উ পেং, বিআরএইচসির প্রকৌশলী মো. মোজাম্মেল হকসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Visit saltysenoritaaz.com for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় বাংলাদেশের রোগীদের রেফারেল, চিকিৎসা সমন্বয় ও চীনে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে বিআরএইচসি মেডিক্যাল ফ্যাসিলিটেটর হিসেবে রোগী ব্যবস্থাপনা ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চুক্তির আওতায় চীনের ১২টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাসপাতাল যুক্ত রয়েছে। এসব হাসপাতাল অনকোলজি বা ক্যানসার, চক্ষু, অস্থি, শিশুরোগসহ বিশেষায়িত চিকিৎসাসেবা দেবে। ফলে বাংলাদেশের গ্রাহকেরা সেখানে চিকিৎসায় সহজ ও কার্যকর সুবিধা পাবেন। চিকিৎসার জন্য যমুনা ব্যাংকের কার্ডধারীদের মোট ব্যয় ২০ হাজার আরএমবি (চীনা মুদ্রা) ছাড়ালে তাঁরা সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়া মেডিক্যাল ট্যুরিজমে নতুন সুযোগ তৈরি হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Read full story at source