মেঘনা ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

· Prothom Alo

মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের সারা দেশের সব শাখা ও উপশাখায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি পালন করা হয়।

মেঘনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Visit freshyourfeel.org for more information.

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সব শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Read full story at source