প্রাণীদের ছদ্মবেশ!

· Prothom Alo

ছদ্মবেশ কথাটা শুনলেই হয়তো গোয়েন্দা চলচ্চিত্রের কথা মনে পড়ে। অথচ বাস্তবেই ছদ্মবেশ নেয় অনেক প্রাণী। এসব ছদ্মবেশের কৌশল বিস্ময়কর। আসলে, টিকে থাকার জন্য প্রাণীরা নানা ধরনের কৌশল অবলম্বন করে। ছদ্মবেশ ধারণ এর অন্যতম। অনেক প্রাণী আশপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে খাপ খাইয়ে নেয় যে প্রাণীটির অস্তিত্ব টেরই পাওয়া যায় না! চলুন, প্রাণিজগতের এরকম কিছু মজার ছদ্মবেশের কথা জেনে নেওয়া যাক।

Visit mwafrika.life for more information.

চিতা বাঘ

সাদা-কালো ডোরাকাটা দাগের জন্য প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে চিতা বাঘ। শিকার ধরার জন্য সদা সতর্ক। হয় নড়াচড়া করেই না, নয় চলাফেরা করে খুব ধীরে। স্থির যেকোনো প্রাণীর চেয়ে চলমান প্রাণীদের শনাক্ত করা সহজ। চিতা সেটা ভালোই জানে।

চিতা বাঘ শিকার ধরার জন্য সদা সতর্ক

গিরগিটি

গিরগিটি ত্বকের রং ও প্যাটার্ন পরিবর্তন করে ছদ্মবেশ নেয়। অন্য গিরগিটির কাছে সংকেত পাঠাতেও ত্বকের রং পরিবর্তন করে এরা।

আর্কটিক খরগোশ

আর্কটিক খরগোশের পশম শীতকালে সাদা হয়ে যায়। আবার গ্রীষ্মকালে রং বদলে হয় ধূসর বাদামি, যাতে গাছপালা ও পাথরের মধ্যে লুকিয়ে থাকতে পারে।

গিরগিটি কি রক্ত চোষে
সাদা-কালো ডোরাকাটা দাগের জন্য প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে চিতা বাঘ। শিকার ধরার জন্য সদা সতর্ক। হয় নড়াচড়া করেই না, নয় চলাফেরা করে খুব ধীরে।

প্রাণীরা কীভাবে ছদ্মবেশ ধারণ করে

প্রাণীরা ছদ্মবেশ নিয়ে আশপাশের পরিবেশের সঙ্গে মিশে থাকে। এতে শিকারি প্রাণীদের কাছ থেকে লুকিয়ে থাকা যায়। আবার ছদ্মবেশে আচমকা ঝাঁপিয়ে পড়ে নাজেহাল করা যায় শিকারকে। ছদ্মবেশী প্রাণীদের ত্বকের প্যাটার্ন হয় ঠিক পরিবেশের মতো।

যেমন ব্যাঙের ত্বক বনের ঘাস-মাটির মতো সবুজ ও বাদামি। আবার চিতা বাঘ গাছ ও ঘাসের ছায়ায় মিশে থাকে ডোরাকাটা ত্বক নিয়ে। কিছু ইগুয়ানা (টিকটিকির মতো দেখতে) ও সাপের ত্বকের রং গাছের পাতার মতো সবুজ। আবার আর্কটিক খরগোশ দেখতে সাদা। তুষারের শুভ্রতায় মিশে যায় এরা। গিরগিটি ও অক্টোপাসের মতো কিছু প্রাণী আবার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে রাসায়নিকভাবে নিজেদের ত্বকের রং পরিবর্তন করতে পারে।

এই ফটোগ্রাফার যেমন বন্য প্রাণীর ছবি কাছ থেকে তোলার জন্য ছদ্মবেশ নিয়েছেন

লুকোচুরি

শুধু প্রাণীরাই ছদ্মবেশ ধারণ করে, বিষয়টা তা নয়। এই ফটোগ্রাফার যেমন বন্য প্রাণীর ছবি কাছ থেকে তোলার জন্য ছদ্মবেশ নিয়েছেন; বনে-জঙ্গলে লুকিয়ে থাকা সৈন্যরাও সবুজ ও বাদামি কাপড় পরে ছদ্মবেশ ধারণ করেন। আবার মরুভূমিতে লুকাতে ব্যবহার করেন বালুরঙা কাপড়।

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় ফ্রেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিতকিছু প্রাণী দেখতে সাদা-কালো কেন

Read full story at source