বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

· Prothom Alo

পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে বাউফল প্রেসক্লাবের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ওই দুটি পতাকা উত্তোলন করা হয়।

আজ রোববার ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Visit umafrika.club for more information.

তবে কে বা কারা ওই দুটি পতাকা উত্তোলন করেছে, তা জানা যায়নি। আজ দুপুর ১২টার দিকে সরেজমিনে জাতীয় পতাকা উড়তে দেখা গেলেও দলীয় পতাকা উড়তে দেখা যায়নি। তবে সকাল আটটার দিকে দলীয় পতাকা উড়তে দেখেছেন বলে জানান স্থানীয় এক বাসিন্দা। তবে কে, কখন দলীয় পতাকা নামিয়ে ফেলেছে, তা তিনি বলতে পারেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়টি বন্ধ আছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে সেখানে গিয়ে কোনো পতাকা দেখা যায়নি। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। কারা তালাবদ্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source