বিশ্বকাপে ব্রাজিল দলের বিমানকে কেন ‘গোসল’ করানো হলো
· Prothom Alo

বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে ব্রাজিলের ফুটবল দল। তাঁদের বহনকারী বিমান পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। এই বিমানের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
Visit betsport.cv for more information.
জলকামান দিয়ে বিমানকে গোসল করানোর একটি ভিডিও করা হয়েছে ব্রাজিলের মাটিতে। সেটা দেশের মাটি থেকে উড়াল দেওয়ার আগে, অন্য ভিডিওটি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর। সেটাও বিমানকে জলকামান দিয়ে গোসল করানোর ভিডিও। বিমানটিকে মাঝে রেখে দুই প্রান্ত থেকে পানির ফোয়ারা ছুটিয়ে গোসল করানো হয়। এই ভিডিও বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিনের ঐতিহ্য মেনে রিও ডি জেনিরোর গ্যালিয়াও বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে নেইমারদের বহনকারী বিমানকে ‘ওয়াটার স্যালুট’ বা জলকামানের পানিতে ভেজানো হয়। এরপর যুক্তরাষ্ট্রে নিউ জার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমানটিকে গোসল বা ‘ওয়াটার স্যালুট’ জানানো হয়।
সংবাদমাধ্যম আরও জানিয়েছে, বিমান চালনা বা এভিয়েশনের ভাষায় যেকোনো প্রতিনিধিদলের জন্য শুভকামনা ও সৌভাগ্যের প্রতীক ব্রাজিল দলকে বহনকারী বিমানকে ‘ওয়াটার স্যালুট’ দিয়ে সম্মান জানানো হয়। কোনো গুরুত্বপূর্ণ ফ্লাইটের আগে—যেমন কোনো বিমানের প্রথম উড্ডয়নকে স্মরণীয় করে রাখতে সাধারণত ‘ওয়াটার স্যালুট’ দেওয়ার ঐতিহ্য রয়েছে। বিমানবন্দরের কর্মীরাই মূলত ওয়াটার স্যালুটের আয়োজন করেন। ব্রাজিলের খেলোয়াড়দের বহনকারী বিমানের ক্ষেত্রে তারা আগেভাগেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে যোগাযোগ করে এর আনুষ্ঠানিক অনুমতি নিয়ে রেখেছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’।
O Avião da seleção brasileira foi benzido na chegada aos Estados Unidos!
— LIBERTA DEPRE (@liberta___depre) June 2, 2026
️@CazeTVOficial pic.twitter.com/dKaZUriWwk
ধারণা করা হয়, জলকামানের এই পানির মাধ্যমে বিমানটির যাত্রায় এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের একধরনের আশীর্বাদ ও শুভকামনা বর্ষণ করা হয়। এই আচারের মাধ্যমে পুরো যাত্রার ওপর শুভকামনা বর্ষিত হয় এবং তা দলের জন্য সৌভাগ্য বয়ে আনে।
কর্মক্ষেত্রে বিশ্বকাপের ধাক্কা, প্রায় ২ লাখ ৮ হাজার ৬৫৬ কোটি টাকা ক্ষতির আশঙ্কাস্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, বিমানটি একসময় বিখ্যাত রক ব্যান্ড ‘রোলিং স্টোন্স’ ব্যবহার করেছে। বোয়িং ৭৬৭-৩০০ ইআর মডেলের এই বিমানের দাম প্রায় ২২ কোটি ডলার (প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা)। ২০২২ সালে ‘রোলিং স্টোন্স’ তাদের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফরে এই বিমান ব্যবহার করেছিল।
ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ আসরে। ২৪ বছরের শিরোপা–খরা কাটানোর আশায় এবার বিশ্বকাপে খেলতে গিয়েছে তারা। ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) জিততে এবার প্রতিটি পদক্ষেপ নিখুঁত করতে চাইবে কার্লো আনচেলত্তির দল। আর তাই হয়তো ভাগ্যকে নিজেদের পক্ষে টানতে খেলোয়াড়দের বহনকারী বিমানকে গোসল করানোর ঐতিহ্যও মানা হলো।
Brazil baptized their team plane before leaving for the World Cup
— Barstool Sports (@barstoolsports) June 2, 2026
It just means more pic.twitter.com/LrhBk2NAHZ
নিউ জার্সি থেকেই বিশ্বকাপ অভিযান শুরু করবে আনচেলত্তির দল। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্লিভল্যান্ডে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারায় আনচেলত্তির দল।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী দল মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
৮ ‘বুড়ো’ নিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপ