পদ্মায় ইলিশ শিকার
· Prothom Alo
বর্ষা মানেই ইলিশের মৌসুম। পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমেছেন শরীয়তপুরের নড়িয়ার জেলেরা। তবে দিনের পর দিন নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানিয়েছেন তাঁরা। মাছ কম পাওয়ায় হতাশ জেলেরা, তাই অনিশ্চয়তায় কাটছে তাঁদের দিন। নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় পদ্মা নদীর তীরে ধরা পড়েছে সেই বাস্তবতার কিছু ছবি।
Visit albergomalica.it for more information.
ভোরের আলো ফুটতেই পদ্মায় জাল ফেলেছেন জেলেরা। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও জালে উঠছে না কাঙ্ক্ষিত ইলিশ নদীতে যাচ্ছে একের পর এক নৌকা। সবার লক্ষ্য ইলিশ, কিন্তু অধিকাংশ নৌকাই ফিরছে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়েঘণ্টার পর ঘণ্টা নদীতে কাটিয়েও মিলছে না আশানুরূপ ইলিশইলিশের আশায় নদীতে ছুটে চলা জেলেদের নৌকা। কিন্তু নদী এবার যেন কৃপণ জালে অল্প কিছু মাছ নিয়ে ফিরছেন জেলেরা। প্রত্যাশার তুলনায় এবার ইলিশ আহরণ অনেক কম বলে জানাচ্ছেন তাঁরা . জাল টেনে তুলছেন জেলেরা। প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ফারাক স্পষ্ট মাছের স্বল্পতায়ইলিশের মৌসুমেও নদীর ঘাটে নেই আগের মতো ব্যস্ততা। কম মাছে হতাশ জেলেরা নদীতে শ্রম আছে, সময় আছে, নেই শুধু পর্যাপ্ত ইলিশ। তাই বাড়ছে জেলেদের দুশ্চিন্তাপদ্মার বিস্তীর্ণ জলরাশিতে জেলেদের নিরন্তর চেষ্টা ইলিশ শিকারেইলিশের স্বল্প আহরণে অনিশ্চয়তায় জেলেদের জীবন-জীবিকা