আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন

· Prothom Alo

রাজধানীর নিউমার্কেট থানায় করা আরেকটি হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাদ্দাম হোসেনকে (পাভেল) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

Visit syntagm.co.za for more information.

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। পরে আসামি সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠাতে বলেন আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ আজ আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার দেখানোর পক্ষে আদালতে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী আবেদনটির বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই গণ–অভ্যুত্থান চলার সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হয়েছিলেন মুহাম্মদ শামীম। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের হামলায় তিনি আহত হন। এ ঘটনায় শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।

গত বছরের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে গত ১৮ মে হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

সাবেক সংসদ সদস্য সাদ্দাম দুই দিন রিমান্ডে

জামিন পেলেও কারামুক্ত হতে পারেননি সাদ্দাম হোসেন। কারাগারে থাকা অবস্থায় নিউমার্কেট থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই ওমর ফারুক। ওই আবেদনের শুনানি শেষে আজ আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন।

রাজধানীতে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যসহ ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

Read full story at source