বৃষ্টির মধ্যেও বিক্ষোভ যন্তর মন্তরে

· Prothom Alo

নয়াদিল্লির যন্তর মন্তরে ধরনামঞ্চ পুলিশ দুই দিন আগে ভেঙে দিলেও আজ বুধবারও সেখানেই অবস্থান নিয়েছিলেন ককরোচ জনতা পার্টির সমর্থকেরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। বৃষ্টির মধ্যেও স্লোগানে স্লোগানে মুখর ছিল যন্তর মন্তর। ভারতে মেডিক্যালে ভর্তির প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে ফেসবুকে মিম থেকে ককরোচ জনতা পার্টির যাত্রা শুরু হয় মাসখানেক আগে। গত সোমবার দলটির উদ্যোগে ‘সংসদ চল’ অভিযানে লাঠিপেটা করে পুলিশ। তার পর থেকে তারা যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

Visit palladian.co.za for more information.

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভস্থলে জড়ো হচ্ছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকেরা। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাই যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ফেলে যাওয়া জুতা এক জায়গায় রাখা হয়েছে। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাইমানববন্ধনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টির এক সমর্থক। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাইপরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে স্লোগান দিচ্ছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকেরা। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাইবিক্ষোভ কর্মসূচিতে দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে এক সমর্থক। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাইবৃষ্টির মধ্যে পলিথিন মাথায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকেরা। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাইশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক সমর্থক। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাই ‘দেশ নয়, চা বিক্রি করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক সমর্থক। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাই পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে প্ল্যাকার্ড হাতে অবস্থানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকেরা। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাইবিক্ষোভের মধ্যে যন্তর মন্তর এলাকা পরিচ্ছন্নও করছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকেরা। নয়াদিল্লি, ভারত, ২২ জুলাই

Read full story at source