পি. পারমিতার প্রথম উপন্যাস অ্যাপেটাইট-এর প্রকাশনা উৎসব হয়ে গেল নিউইয়র্কে

· Prothom Alo

লেখক পি. পারমিতার প্রথম উপন্যাস অ্যাপেটাইট-এর প্রকাশনা উৎসব হয়ে গেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটানের স্ট্র্যান্ড বুকস্টোরে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পারমিতা উপন্যাসের একটি অংশও পাঠ করে শোনান।

‘অ্যাপেটাইট’ উপন্যাসের প্রকাশনা উৎসবে কথা বলছেন লেখক পি. পারমিতা (বাঁয়ে)। পাশে লেখক হ্যালি জ্যাকবসন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৬ আগস্ট ২০২৬প্রকাশনা উৎসবে ‘অ্যাপেটাইট’ উপন্যাস হাতে উচ্ছ্বসিত তাঁরা। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৬ আগস্ট ২০২৬

প্রকাশনা উৎসব উপলক্ষে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত স্ট্র্যান্ড বুকস্টোরের সভাঘর ছিল পি. পারমিতা ও লেখক হ্যালি জ্যাকবসনের আন্তরিক আলাপচারিতায় জমজমাট। কানায় কানায় পূর্ণ সভাঘরে প্রতিটি কথায় হাসি ও করতালিতে বারবার উষ্ণ হয়ে উঠছিল।

Visit amunra.qpon for more information.

লেখক পি. পারমিতার ছবি ও তাঁর লেখা উপন্যাস ‘অ্যাপেটাইট’ এর প্রচ্ছদ–সংবলিত টি–শার্ট

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব শেষে পি. পারমিতা পাঠকদের জন্য বইয়ে অটোগ্রাফ দেন। অল্প সময়ের মধ্যেই বইঘরে থাকা অ্যাপেটাইটের সব কপি বিক্রি হয়ে যায়।

প্রকাশনা উৎসবে পাঠকদের সঙ্গে কথা বলছেন লেখক পি. পারমিতা। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৬ আগস্ট ২০২৬

পি. পারমিতার উপন্যাসটি প্রকাশ করেছে ডায়াল প্রেস (পেঙ্গুইন র‍্যান্ডম হাউস)। উপন্যাসের মুখ্য চরিত্র জারিনা একজন বাংলাদেশি অভিবাসী। তিনি একটি রেস্টুরেন্টের রাঁধুনি এবং রেসলিংয়ের একনিষ্ঠ ভক্ত। জারিনার স্বপ্ন, বাংলাদেশের খাবারকে বাংলাদেশের নামেই যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তোলা।

‘অ্যাপেটাইট’ উপন্যাসের প্রকাশনা উৎসবে যোগ দেওয়া লেখক, প্রকাশক, পাঠকদের একাংশ। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৬ আগস্ট ২০২৬

প্রকাশনা অনুষ্ঠানে নিউইর্য়ক ও নিউহ্যাভেনের লেখক, প্রকাশক, গুণগ্রাহী পাঠকেরা যোগ দেন।

প্রকাশনা উৎসবেই ‘অ্যাপেটাইট’ উপন্যাস খুলে চোখ বুলিয়ে নিচ্ছেন একজন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৬ আগস্ট ২০২৬

লেখক পি. পারমিতার জন্ম ঢাকায়। সানবিমস স্কুলের ছাত্রী পারমিতা নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে এমএফএ করেন।

লেখক পি. পারমিতার ‘অ্যাপেটাইট’ উপন্যাসের প্রকাশনা উৎসবে যোগ দেওয়া লেখক, প্রকাশক, পাঠকদের একাংশ। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৬ আগস্ট ২০২৬

Read full story at source