সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ৬ সেপ্টেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit betsport.cv for more information.
ছোট হয়েছে মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার, নতুন বাজারের নামে প্রতারণা
রাশিয়া কখনোই বাংলাদেশের বড় শ্রমবাজার ছিল না। বাংলাদেশি অদক্ষ শ্রমিকেরা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান। মালয়েশিয়ায়ও অনেকেই যেতেন। আর্থিক দিক দিয়ে বেশি সচ্ছলেরা যান ইউরোপের দেশগুলোতে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় রাশিয়া ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে অনেকে যাচ্ছেন। গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। বিস্তারিত পড়ুন...
মক্কা চুক্তি: বাংলাদেশের কী করা উচিত
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (মাঝে), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (বাঁয়ে) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষাচুক্তি ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’, যাকে ‘মক্কা চুক্তি’ বলে বর্ণনা করা হচ্ছে, তাতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ না পেলেও এ নিয়ে দেশে বিস্তর আলাপ-আলোচনা হচ্ছে। সরকারের বক্তব্যে এ ইঙ্গিত আছে যে সরকার এতে যোগ দিতে আগ্রহী। বিস্তারিত পড়ুন...
ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রকাশিত ভিডিওতে ওমান উপসাগরে ইরানের তেল ট্যাংকারে মার্কিন বাহিনীর হামলার দৃশ্য। ৫ সেপ্টেম্বর ২০২৬ইরানের তেলবাহী তিনটি ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আঞ্চলিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এ হামলা চালানো হয়। বিস্তারিত পড়ুন..
মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে কি একই দলে দেখা যাবে?একজনের সঙ্গে আরেকজনের লড়াই দেখতে দেখতে কেটে গেছে দেড় দশকের বেশি সময়। ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি হয়ে উঠেছে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো নাম দুটি। এবার কি সেই দুজনের পাশে লেখা হবে একই দলের নাম! বিস্তারিত পড়ুন...
দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে
দিলারা জামানসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি বক্তব্য ঘিরে গত শুক্রবার সকাল থেকেই আলোচনা শুরু হয়। অভিনেত্রী দিলারা জামানের নামে ফটোকার্ড ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে বিষয়টি শুনে বরং বিস্মিত ও বিরক্ত হয়েছেন বরেণ্য এই অভিনয়শিল্পী। কারণ, ছড়িয়ে পড়া এই ঘটনার সঙ্গে তাঁর বর্তমান জীবনের কোনো সত্যতা নেই। বিস্তারিত পড়ুন...