গ্লোয়িং স্কিনের জন্য রাতে কী করেন মলাইকা? দেখে নিন তাঁর ৮ ধাপের স্কিনকেয়ার রুটিন
· Prothom Alo

মলাইকা অরোরার উজ্জ্বল ত্বক বরাবরই নজর কাড়ে ভক্তদের। তাঁর এই দীপ্তিময় ত্বকের পেছনে কী থাকে, তা নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। সম্প্রতি নিজের নাইট স্কিনকেয়ার রুটিনের একটি ভিডিও শেয়ার করেছেন মলাইকা। সেখানে দেখা গেছে, ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করা, একের পর এক হাইড্রেশন যোগ করা এবং সবশেষে ত্বককে পুষ্টি দেওয়াই তাঁর রুটিনের মূল লক্ষ্য।
Visit newsbetting.cv for more information.
মলাইকার রাতের রুটিন দিনের তুলনায় বেশ লম্বা। মেকআপ ও সারাদিনের জমে থাকা ময়লা পরিষ্কার করার পর তিনি একে একে ব্যবহার করেন ফেস মিস্ট, হায়ালুরোনিক অ্যাসিড, পেপটাইড সিরাম, তেলভিত্তিক নাইট সিরাম, আই ক্রিম এবং লিপ বাম। তিনি যে নির্দিষ্ট সব পণ্য ব্যবহার করেছেন, সেগুলোর নাম অবশ্য জানা যায়নি। তবে তাঁর রুটিন অনুসরণ করে ত্বকের যত্নে কিছু সহজ ধাপ যোগ করা যেতে পারে।
প্রথমেই মেকআপ ও ময়লা পরিষ্কার
রাতের স্কিনকেয়ারের শুরুতেই ত্বক থেকে মেকআপ ও দিনের জমে থাকা ময়লা ভালোভাবে তুলে ফেলেন মলাইকা। এ জন্য তিনি ব্যবহার করেন ক্লিনজিং বাম। এরপর গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে মুখ আলতোভাবে মুছে নেন।
এরপর আসে দ্বিতীয় ধাপের ক্লিনজার। অর্থাৎ, মলাইকার রুটিনে রয়েছে ডাবল ক্লিনজিং। প্রথমে মেকআপ ও তেলজাতীয় ময়লা পরিষ্কার করা, এরপর মৃদু ক্লিনজার দিয়ে ত্বক ধুয়ে নেওয়া। এতে পরের স্কিনকেয়ার পণ্যগুলো ব্যবহারের জন্য ত্বক প্রস্তুত হয়।
View this post on Instagram
ক্লিনজিংয়ের পর ফেস মিস্ট
মুখ পরিষ্কার করার পর মলাইকা ব্যবহার করেন ফেস মিস্ট। ছোট এই ধাপটিই ত্বকে বাড়তি সতেজতা ও আর্দ্রতার অনুভূতি দিতে পারে। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক বা পানিশূন্য হয়ে যায়, তাদের রাতের রুটিনে হাইড্রেটিং মিস্ট আরামদায়ক একটি সংযোজন হতে পারে।
হায়ালুরোনিক অ্যাসিডে বাড়তি আর্দ্রতা
ফেস মিস্টের পর মলাইকার রুটিনে আসে হায়ালুরোনিক অ্যাসিড। মুখে কয়েক ফোঁটা সিরাম ব্যবহার করে তিনি ত্বকে আর্দ্রতা ধরে রাখার দিকে মন দেন। হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের হাইড্রেশন বাড়ানোর জন্য জনপ্রিয় একটি উপাদান। তাই শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে এটি অনেকের রাতের রুটিনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
এরপর পেপটাইড সিরাম
এরপর মলাইকা ব্যবহার করেন পেপটাইড সিরাম। এই ধাপটি নিয়ে তিনি বেশ আগ্রহীও। ত্বকের যত্নে পেপটাইড এখন বহুল আলোচিত একটি উপাদান, বিশেষ করে ত্বককে মসৃণ ও স্বাস্থ্যকর দেখাতে সহায়তা করার জন্য। মলাইকার রুটিনে তাই হায়ালুরোনিক অ্যাসিডের পর পেপটাইড সিরাম একটি গুরুত্বপূর্ণ ধাপ।
সিরামের পর মুখে তেলভিত্তিক পুষ্টি
এরপর আসে তেলভিত্তিক নাইট সিরাম। মলাইকা জানান, তিনি এরই মধ্যে এই পণ্যের তৃতীয় বোতল ব্যবহার করছেন। অর্থাৎ, রাতের রুটিনে এটি তাঁর পছন্দের একটি ধাপ। জলভিত্তিক সিরাম ব্যবহারের পর হালকা ফেস অয়েল ত্বকে বাড়তি পুষ্টি দিতে পারে। বিশেষ করে রাতে ত্বক শুষ্ক বা টানটান মনে হলে এই ধরনের পণ্য উপকারী হতে পারে।
চোখের চারপাশেও আলাদা যত্ন
মলাইকরের রুটিনে চোখের চারপাশের ত্বকও বাদ পড়ে না। সিরাম ব্যবহারের পর তিনি লাগান আই ক্রিম। চোখের চারপাশের ত্বক মুখের অন্যান্য অংশের তুলনায় তুলনামূলক পাতলা ও সংবেদনশীল। তাই অনেকেই এই অংশের জন্য আলাদা যত্নের পণ্য ব্যবহার করেন।
সবশেষে লিপ বাম
রাতের স্কিনকেয়ারের শেষ ধাপটি বেশ সহজ, লিপ বাম। ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে বাড়তি আর্দ্রতা যোগ করেই রুটিন শেষ করেন মলাইকা। শুষ্ক ঠোঁটের সমস্যা থাকলে রাতে লিপ বাম ব্যবহার করা খুবই সহজ একটি অভ্যাস। ছোট হলেও এটি রাতের স্কিনকেয়ারকে সম্পূর্ণ করে।
আট ধাপ মানেই সবার জন্য নয়
মলাইকা অরোরার রাতের স্কিনকেয়ার রুটিনে মোট আটটি ধাপ থাকলেও প্রতিদিন সবার জন্য এতগুলো পণ্য ব্যবহার করা জরুরি নয়। ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী রুটিন ছোট করাই বরং ভালো। একটি মৃদু ক্লিনজার, হাইড্রেটিং সিরাম এবং ময়েশ্চারাইজার দিয়েই শুরু করা যেতে পারে। প্রয়োজন বুঝে পরে পেপটাইড, আই কেয়ার কিংবা ফেস অয়েল যোগ করা সম্ভব।
আর মলাইকার একটি ছোট কিন্তু বেশ কাজের পরামর্শও রয়েছে। মুখে পণ্য লাগানোর পর হাতে লেগে থাকা অংশ ফেলে না দিয়ে গলা ও হাতেও লাগিয়ে নিন। এতে ত্বকের যত্ন শুধু মুখেই সীমাবদ্ধ থাকে না। মলাইকার রাতের রুটিন যতই দীর্ঘ হোক, এর মূল বার্তা কিন্তু খুব সহজ ভালোভাবে ত্বক পরিষ্কার করুন, ধাপে ধাপে আর্দ্রতা যোগ করুন এবং রাতভর ত্বককে আরাম ও পুষ্টি দিন।