সিডনিতে কৃষিবিদ অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন
· Prothom Alo

সিডনিতে অস্ট্রেলিয়াপ্রবাসী কৃষিবিদদের সংগঠন ‘কৃষিবিদ অস্ট্রেলিয়া’র বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে কৃষিবিদ আবুল সরকার সভাপতি এবং ড. মোহাম্মদ নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সিডনির ইঙ্গেলবার্নে আয়োজিত এ সভায় নির্বাচন কমিশনার ড. নিজাম উদ্দিন আহমেদ নতুন পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণা করেন।
Visit casino-promo.biz for more information.
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদায়ী সভাপতি কৃষিবিদ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের চলমান শিক্ষাবৃত্তি কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]