সুবিধা নেওয়া নিয়ে সমালোচনার মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস

· Prothom Alo

ইংরেজি দৈনিক দ্য নিউ এজ ৯ মে ২০২৫ ‘Bangladesh interim govt chief Yunus under criticism over privileges’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশ করেছিল। তা থেকে সংক্ষেপিত ভাবানুবাদ।

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ পরিবারের কয়েকটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদন ও অন্যান্য সুবিধা পেয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সুবিধাগুলো হলো: 

Visit extonnews.click for more information.

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

জনশক্তি রপ্তানির লাইসেন্স

ডিজিটাল ওয়ালেট সেবার অনুমোদন

গ্রামীণ ব্যাংকে সরকারের অংশীদারি কমানো

পাঁচ বছরের কর অব্যাহতি পুনর্বহাল

২ সেপ্টেম্বর ২০২৪: গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কাজ করার অনাপত্তি সনদ পায়। এর ফলে পিএসপি লাইসেন্স পাওয়ার পথ তৈরি হয়। গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম বলেন, তাঁরা ২০২১ সালের নভেম্বরে আবেদন করেছিলেন এবং প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছিলেন। তবে আগস্ট ২০২৪ পর্যন্ত অনুমোদন পাননি। তিনি প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেন।

১০ অক্টোবর ২০২৪: জাতীয় রাজস্ব বোর্ড গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর অব্যাহতি পুনর্বহাল করে, যা ২০২৯ সাল পর্যন্ত কার্যকর। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদের আবেদনের পর এই সিদ্ধান্ত হয়। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, দেশের অন্যান্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানও আয়ের ওপর কর অব্যাহতি পেয়ে থাকে। কর্মকর্তারা জানান, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর গ্রামীণ ব্যাংক এই সুবিধা পেয়ে আসছিল, তবে ২০২০ সালে তা বাতিল হয়।

জানুয়ারি ২০২৫: ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড জনশক্তি রপ্তানির লাইসেন্স পায়। লাইসেন্স নম্বর আরএল ২৮০৬। এপ্রিলে প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সদস্য হয়। ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল হক বলেন, তাঁরা ২০০৯ সালে আবেদন করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে আগের সরকার অনুমোদন দেয়নি। প্রতিষ্ঠানের ৯০ শতাংশ শেয়ারের মালিক ইউনূস সেন্টার, বাকি ১০ শতাংশ গ্রামীণ শিক্ষার।

লংমার্চ যখন লং ড্রাইভশাহবাগ ব্লকেড
এ ছাড়া ইউনূস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে চলমান শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচারের মামলাগুলো বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই খারিজ বা অব্যাহতির মাধ্যমে নিষ্পত্তি হয়। এ নিয়ে প্রশ্ন উঠেছে।

১৭ মার্চ ২০২৫: ঢাকায় গ্রামীণ ট্রাস্টের অধীন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান ১৭ ডিসেম্বর ২০২৪ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের আবেদন করেন। তিন মাসের মধ্যে অনুমোদন মেলে। এটি অন্তর্বর্তী সরকারের সময়ে অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।

১৭ এপ্রিল ২০২৫: উপদেষ্টা পরিষদ গ্রামীণ ব্যাংকের নতুন অধ্যাদেশ জারির নীতিগত সিদ্ধান্ত নেয়। এতে সরকারের অংশীদারি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং শেয়ারহোল্ডারদের অংশ ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করার প্রস্তাব করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ইউনূস। প্রস্তাবিত পরিবর্তনে সরকারের গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের ক্ষমতাও থাকছে না।

এ ছাড়া ইউনূস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে চলমান শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচারের মামলাগুলো বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই খারিজ বা অব্যাহতির মাধ্যমে নিষ্পত্তি হয়। এ নিয়ে প্রশ্ন উঠেছে।

সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনুমোদনগুলো নিয়ম মেনেই হয়েছে, ইউনূস কোনো প্রভাব খাটাননি। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের আটকে থাকা আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ইউনূস বর্তমানে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন এবং কোনো শেয়ারও তাঁর নেই।

শাহদীন মালিক বলেন, জনগণের ধারণায় সংশয় ও আস্থাহানি হতে পারে। স্বার্থের সংঘাত গুরুত্বের সঙ্গে ভাবা উচিত ছিল। আনু মুহাম্মদ বলেন, তিনি প্রধান উপদেষ্টা থাকাকালে তাঁর প্রতিষ্ঠিত সংস্থাগুলোর এ সুবিধা অদ্ভুত দেখায়, প্রক্রিয়া পরিষ্কার মনে হয় না। ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার স্বাভাবিক করে তোলা শাসনের পতনের পর স্বচ্ছতা ও জবাবদিহির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্তে যথাযথ প্রক্রিয়া ও স্বার্থের সংঘাত এড়ানো উচিত ছিল। যৌক্তিকতা প্রকাশ্যে তুলে ধরা ভালো।

Read full story at source