পিসিবি ছাড়পত্র না দেওয়ায় লেজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

· Prothom Alo

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের ছাড়পত্র (এনওসি) দিতে অস্বীকৃতি জানানোয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস।

Visit asg-reflektory.pl for more information.

এর আগে গত বছর এক বিবৃতিতে সাবেক ক্রিকেটারদের এ টুর্নামেন্টকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়ে পিসিবি সতর্ক করেছিল, তারা ‘এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না।’ কারণ হিসেবে পিসিবি বলেছিল, এই আয়োজনে খেলাধুলার সঙ্গে রাজনীতির মিশ্রণ ঘটানো হয়েছে। সে সময় ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিষিদ্ধ করার কথাও জানিয়েছিল তারা।

গত বছর রানার্সআপ হওয়া পাকিস্তান দলকে এবার অংশ নেওয়ার সুযোগ করে দিতে ডব্লিউসিএল কর্তৃপক্ষ এনওসি আদায়ের চেষ্টা চালালেও পিসিবি আগের অবস্থানেই অনড় থাকে। ফলে অচলাবস্থা কাটেনি।

ক্রিকইনফোকে দেওয়া বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নসের পক্ষ থেকে বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) অংশ নিতে পারছে না।’

শারজায় শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্ট

আরব আমিরাতে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে গত ৩ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হলেও পিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে সেদিন বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়। ক্রিকইনফো জেনেছে, এনওসি পাওয়া নিয়ে কাজ চলার সময় ডব্লিউসিএল আয়োজকেরা পাকিস্তানের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তনে প্রস্তুত ছিলেন। কিন্তু গত সোমবার পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচও শেষ পর্যন্ত বাতিল হওয়ায় এটা পরিষ্কার হয়ে যায় যে এই সংকটের সমাধান আর সম্ভব নয়।

সালমান আগা বাদ, পাকিস্তানের নতুন টি–টুয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান

পাকিস্তান চ্যাম্পিয়নস দলের অধিনায়কত্ব করার কথা ছিল শহীদ আফ্রিদির। শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ এবং ওয়াহাব রিয়াজের মতো পাকিস্তানের সাবেক খেলোয়াড়েরাও ছিলেন দলটিতে।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক ছিলেন পাকিস্তান চ্যাম্পিয়নস দলে

গত বছর সেমিফাইনালসহ পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ থেকে ভারতের সরে দাঁড়ানোয় ঘটনায় প্রথম চটেছিল পিসিবি। সেমিফাইনালে পাকিস্তান ওয়াকওভার পেলেও গ্রুপ পর্বের ম্যাচে ভারত সরে দাঁড়ানোর পরও তাদের পয়েন্ট দেওয়ায় তীব্র আপত্তি জানায় পিসিবি। সে সময় একে ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য বার্তা’ বলেছিল পিসিবি।

Read full story at source