জ্ঞানেশের অপসারণের দাবিতে বিক্ষোভ, শুভেন্দুর ‘তেলাপোকা-ছারপোকা’ মন্তব্য
· Prothom Alo

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল এবং পুরোনো ভোটার তালিকা অনুযায়ী নির্বাচনের দাবিতে কলকাতায় বিক্ষোভ করেছে আটটি বাম ছাত্রসংগঠন। গতকাল রোববার কলকাতার শিয়ালদহ থেকে মিছিল বের করেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে পুলিশ মিছিল আটকে দিলে তাঁরা রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা এসআইআর প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ করেন। তাঁদের দাবি, বাদ পড়া ভোটারদের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। জ্ঞানেশ কুমারকে পদে রেখে নির্বাচন আয়োজনের বিরোধিতা করে তাঁরা বলেন, দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Visit hilogame.news for more information.
দিল্লিতে এসআইআরবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীদের আটকের ঘটনারও প্রতিবাদ জানান তাঁরা। বাম ছাত্রনেতারা বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় তাঁদের আন্দোলন চলবে।
এদিকে গতকাল সন্ধ্যায় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারের পূজার থিম ‘বন্দে মাতরম’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে পূজামণ্ডপ সাজানো হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতকাল কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজা উদ্বোধন করেনউদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, দেশকে ‘আরশোলা-ছারপোকাদের’ উৎপাত থেকে বাঁচাতে হবে। দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার কথাও বলেন তিনি।