স্থানীয় নির্বাচনে সমঝোতা প্রয়োজন, আলাদা প্রার্থী ঐক্যে বিভেদ তৈরি করবে: মামুনুল হক

· Prothom Alo

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবাদ সম্মেলনে কথা বলছেন। পুরানা পল্টন, ঢাকা। ৭ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী জোটের দলগুলো আলাদা আলাদা প্রার্থী দিলে ১১ দলীয় ঐক্যে বিভেদ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দলগুলো আলাদা আলাদা প্রার্থী দিলে ঐক্যে দুর্বলতা এবং মাঠপর্যায়ে বিভেদ দেখা দিতে পারে।

Visit somethingsdifferent.biz for more information.

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনুল হক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আন্দোলনে ঐক্যের স্বার্থেই নির্বাচনী সমঝোতা প্রয়োজন। এর জন্য বড় দল হিসেবে জামায়াতে ইসলামীকে মূল ভূমিকা পালন করতে হবে। সমঝোতা না হলে ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন মামুনুল হক। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিক। আর ঢাকা দক্ষিণ সিটিতে দলটির প্রার্থী হিসেবে লড়বেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক।

মামুনুল হক আরও বলেন, সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র, চেয়ারম্যান এবং সদস্যপদে দলের প্রার্থী বাছাইপ্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অনেক জায়গায় স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যদি সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার পরিবেশ তৈরি হয়, সে ক্ষেত্রে আলোচনার দরজা খোলা রাখা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ ও রেজাউল করিম, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন ও আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও মো. ফয়সাল প্রমুখ।

Read full story at source