বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে: জাতিসংঘ

· Prothom Alo

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত বলে মনে করে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।

Visit tr-sport.click for more information.

ব্রিফিংয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। এটা একটি নোবেল বিজয়ী ব্যাংক। ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর ক্ষোভ থেকে ব্যাংকটিকে তাঁরা নিশানা করছেন বলে মনে হচ্ছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছেন। জাতিসংঘ কি ব্যাংকটিতে হামলার বিষয়কে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে বিবেচনা করছে, নাকি এ বিষয়ে কোনো মন্তব্য আছে?

জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। তবে অবশ্যই আমাদের দিক থেকে বলতে পারি, অবশ্যই আমরা বিশ্বাস করি যে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে। আমরা এখানে গুরুত্ব দিই যে এই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

Read full story at source