কক্সবাজারে শ্যামলী সিমেন্ট শিটের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন

· Prothom Alo

শ্যামলী সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শ্যামলী সিমেন্ট শিটের চার দিনব্যাপী ডিলার ও রিটেইলার বা খুচরা বিক্রেতা সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রায় ২০০ জন ডিলার ও খুচরা বিক্রেতা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্যামলী সিটি গ্রুপ এ তথ্য জানিয়েছে।

সম্মেলনে শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুশীল কুমার দাস প্রধান অতিথি এবং পরিচালক সুশান্ত কুমার বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন। সম্মেলনটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রশাসন প্রধান গৌতম হালদার।

Visit bettingx.bond for more information.

শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সুশীল কুমার দাস পণ্যের গুণগত মান বজায় রাখা এবং ডিলার ও রিটেইলারদের সঙ্গে প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিলার ও রিটেইলার তথা খুচরা বিক্রেতারাই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তাঁদের নিরলস প্রচেষ্টায় শ্যামলী সিমেন্ট শিট দেশের বাজারে গ্রাহকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাফল্যের এ ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে কোম্পানির পণ্য সম্ভারে বিশ্বমানের শ্যামলী রুফিং শিট এবং সিটি ইস্পাত লিমিটেডের উন্নত মানের ঢেউটিন ও প্রোফাইল শিট যুক্ত করা হয়েছে।

পরিচালক সুশান্ত কুমার আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও বাজার সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চার দিনের এ সম্মেলনের সমাপনী পর্বে ডিলার ও খুচরা বিক্রেতাদের জন্য আয়োজিত র‍্যাফল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোম্পানির শীর্ষ নির্বাহীরা।

ক্যাপশন— কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি শ্যামলী সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শ্যামলী সিমেন্ট শিটের চার দিনব্যাপী ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শ্যামলী সিটি গ্রুপের এমডি সুশীল কুমার দাস, পরিচালক সুশান্ত কুমার ও প্রশাসন প্রধান গৌতম হালদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: শ্যামলী সিটি গ্রুপ

Read full story at source