কাশিয়ার হাটে লাখো টাকার বেচাকেনা

· Prothom Alo

শরতে ব্রহ্মপুত্রের চরজুড়ে সাদা কাশফুলে তৈরি হয় অপার্থিব এক সৌন্দর্য। হেমন্তে সেই কাশফুল ঝরে গেলে গাছ কেটে বিক্রি করেন চরাঞ্চলের মানুষ। স্থানীয়ভাবে এসব গাছের নাম ‘কাশিয়া’। চাষ বা বাড়তি খরচ ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মানো কাশিয়া বিক্রি করে আয় করছেন তাঁরা। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চর থেকে নৌকায় কাশিয়া আনা হয় জেলা সদরের ধরলা ঘাটে। সেখানে বসে পাইকারি হাট। দেশের বিভিন্ন এলাকায় পানবরজের বেড়া তৈরিতে ব্যবহৃত হয় এই কাশিয়া। কাশিয়ার হাটের কর্মব্যস্ততা নিয়ে ছবির গল্প।

Visit turconews.click for more information.

ব্রহ্মপুত্রের চর থেকে নৌকায় করে কাশিয়া নিয়ে আসছেন ব্যবসায়ীরা কাশিয়াবোঝাই নৌকা ভিড়েছে ধরলাঘাটে সারি সারি নৌকা থেকে নামানো হচ্ছে কাশিয়া মাথায় কাশিয়ার বোঝা নিয়ে পানি মাড়িয়ে তীরে আসছেন এক শ্রমিক কাশিয়ার হাটে কেনাবেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা এক আঁটি কাশিয়ার দাম ১৪ টাকা দূরদূরান্তে পাঠানোর জন্য ট্রাকে তোলা হচ্ছে কাশিয়া কাশিয়া বোঝাই করে দূরের পথে যাত্রার প্রস্তুতি নিচ্ছে একটি ট্রাক ট্রাকে কাশিয়া নিয়ে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছেন ব্যবসায়ীরা

Read full story at source