মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ
· Prothom Alo

সন্ধ্যা ছয়টা। অফিস থেকে ফিরে ক্লান্ত নাজমুল (ছদ্মনাম) ঘরের কোণে দাঁড়ানো রোবটকে বললেন, ‘এক কাপ চা বানাও।’ রোবট ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে লাগল। কিন্তু তখন কি কোথাও একজন মানুষ ভিআর চশমা পরে তাঁর রান্নাঘরটাই দেখছিলেন?
ধরুন, এটা কল্পনা। তবে প্রযুক্তিটা কল্পনা নয়। ২০২৫ সালের অক্টোবরে মার্কিন সংস্থা ওয়ানএক্স বাড়ির কাজ করা মানবাকৃতির বা হিউম্যানয়েড রোবট ‘নিও’-র আগাম বুকিং নিতে শুরু করেছে। দাম ২০ হাজার ডলার, অথবা মাসে ৪৯৯ ডলার ভাড়া। সংস্থার পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে, আর ২০২৭ সালে ইউরোপ ও এশিয়ায় এই নিওকে পাঠানো হবে।
Visit syntagm.co.za for more information.
ঝুঁকিটা কোথায়
রোবটটি এখনো সব কাজ নিজে করতে পারে না। শেখানোর জন্য দূরের চালক রোবটের ক্যামেরা দিয়ে আপনার ঘরের ভেতরটা দেখে নিয়ন্ত্রণ নিতে পারেন। সংস্থা বলছে, মালিকের অনুমতি ছাড়া এমনটা হবে না, আর রোবটের জন্য ‘প্রবেশ নিষেধ’ এলাকাও ঠিক করা যাবে। তবু প্রশ্ন থেকেই যায়, ঘরে ঢোকা যন্ত্রের চোখ দিয়ে কে কী দেখছে?
কেনার আগে ভাবুন: ১. কোন কাজ রোবট নিজে করে, কোনটায় মানুষ সাহায্য করে? ২. ক্যামেরার ছবি কোথায় জমা থাকে? ৩. ‘প্রবেশ নিষেধ’ এলাকা সত্যিই ঠিক করা যায় কি?
সুবিধা আর গোপনীয়তা—দুটিই আমরা চাই। শর্ত একটাই, ঘরের ভেতর কী দেখা হবে, সেই সিদ্ধান্ত থাকবে আপনার হাতে।
লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর