ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত
· Prothom Alo

ইরানের এক গায়িকা ও তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। ‘অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাঁদের এই শাস্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার ইরানের একটি সংবাদ ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।
আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইমতেদাদ ওয়েবসাইটের খবরে বলা হয়, গায়িকা পারাস্তো আহমাদি ও তাঁর দলের ওই চার সদস্যের ওপর আরও দুটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী দুই বছর তাঁরা কোনো শৈল্পিক ও সংগীতসংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সময়ে তাঁদের ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
Visit bettingx.club for more information.
হিজাব না পরা নারীদের শনাক্তে ক্যামেরা বসাচ্ছে ইরাননরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর এই মামলা হয়। ওই ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে হিজাব ছাড়াই গান পরিবেশন করছেন আহমাদি। ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক।
পশ্চিমা দেশগুলোর সরকার ও মানবাধিকার সংস্থাগুলো বেত্রাঘাতকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করে আসছে। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলে আসছে, পশ্চিমা দেশগুলোর উচিত নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া।
ইরানে হিজাব পরতে অনাগ্রহীদের জন্য চালু হবে ক্লিনিকওই গায়িকার শাস্তির বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
২০২২ সালে কুর্দি-ইরানি তরুণী মাসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ঠিকমতো হিজাব না পরার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পর নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করার নিয়মটি বিক্ষোভের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে।
তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে নারীরা এখন ক্রমেই এই নিয়ম অমান্য করছেন। এ ছাড়া নিয়মটি কার্যকরের ক্ষেত্রেও কর্তৃপক্ষের কঠোরতা আগের তুলনায় কমেছে এবং বেছে বেছে তা প্রয়োগ করা হচ্ছে।
ইরানে কঠোর হচ্ছে হিজাব আইন, তদারকিতে থাকবে এআইইরানে বিক্ষোভকারীদের আশার নাম মাসা আমিনি