প্রচলিত রাজনীতিতে হতাশ মানুষ, বিশ্ব কি নতুন পথ খুঁজছে
· Prothom Alo
সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে—ফ্রান্স, ভারত, ইতালি, আলবেনিয়া, স্পেন, সার্বিয়াসহ বিভিন্ন দেশে—একের পর এক আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মূল দাবিদাওয়া নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি ইউরোপজুড়ে নানা ধরনের উদ্বেগেরও সুর শোনা যাচ্ছে। যেহেতু আন্দোলনগুলো স্বতঃস্ফূর্ত ও ‘নির্দলীয়’, সেহেতু এগুলোর সুফল ডান নাকি বাম, কোন ঘরে উঠতে যাচ্ছে, তা নিয়ে উদ্বেগও চোখে পড়ার মতো।
Visit biznow.biz for more information.
প্রতিটি আন্দোলন স্থানিক বৈশিষ্ট্যসম্পন্ন হলেও প্রায় প্রতিটি দেশেই মূল দাবিগুলো মোটাদাগে মৌলিক: বেঁচে থাকার অধিকার, কাজ করার সুযোগ, শিক্ষার অধিকার এবং একটি ‘প্রকৃত’ গণতন্ত্রে (রিয়েল ডেমোক্রেসি) অংশ নেওয়ার সুযোগ।
এই শতকের অন্যান্য আন্দোলনের মতোই এগুলোরও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ‘ইস্যু’ভিত্তিক; অর্থাৎ নির্দিষ্ট কিছু ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনকারীরা মাঠে নামছেন এবং এতে কট্টর দলীয় এজেন্ডার উপস্থিতি নেই বললেই চলে।
যেমন ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রথম রাজপথে নেমেছিল, এখন সেখানে নির্বাচন কমিশনার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। অন্যদিকে ফ্রান্সে আন্দোলনের সূচনা করেছিল স্কুল শিক্ষার্থীরা; শ্রেণিকক্ষ ও শিক্ষকের চরম সংকটের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসে।
ফ্রান্স কেন আন্দোলনকারীদের ওপর এত সহিংস হয়ে উঠছেফ্রান্সে কেন বারবার সহিংস দাঙ্গা-হাঙ্গামা ঘটেউভয় দেশই অতিরিক্ত পুলিশি সহিংসতা এবং গণগ্রেপ্তারের মাধ্যমে দমন–পীড়ন চালায়। তুলনামূলকভাবে ফ্রান্সে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে।
উল্লেখ্য, বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থান ব্যাখ্যা করার জন্য সুষ্ঠু নির্বাচনব্যবস্থার দীর্ঘদিনের অনুপস্থিতিকে পটভূমি হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু ভারত, ফ্রান্স বা ইউরোপের অন্য যেসব দেশে আন্দোলন হচ্ছে, সেগুলোকে সাধারণত ‘গণতান্ত্রিক’ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। তা সত্ত্বেও তাদের দাবিগুলো থেকে স্পষ্ট, এই ‘গণতন্ত্র’ জনগণের প্রত্যাশা পূরণে ক্রমাগত ব্যর্থ হচ্ছে এবং জনগণ এখন ‘প্রকৃত গণতন্ত্রের’ দাবি তুলছেন।
প্রকৃত গণতন্ত্রকে কোনো বিমূর্ত ধারণা হিসেবে দেখার সুযোগ কম। উদাহরণস্বরূপ, ফ্রান্স, স্পেন কিংবা ভারতের পরিস্থিতির কথা ধরা যাক। আবাসন–সংকট, নির্বাচনব্যবস্থার সংকট, মানসম্মত শিক্ষার সংকট, অর্থাৎ যেগুলোকে নাগরিকদের মৌলিক অধিকার বলে চিহ্নিত করা হয় এবং যেগুলো ছিল একটা গণতান্ত্রিক শাসনব্যবস্থার মৌলিক প্রতিশ্রুতি, সেগুলোই আন্দোলনের কেন্দ্রে আছে।
প্যারিসে বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল লাথি মেরে সরিয়ে দিচ্ছেন এক আন্দোলনকারী। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬।ফরাসি আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন বলে, ‘কেউ আমাদের কথা শুনছে না’ (দ্য গার্ডিয়ান, ৯ অক্টোবর ২০২৬), তখন বোঝা যায়, রাষ্ট্র ও প্রচলিত প্রাতিষ্ঠানিক রাজনীতি নতুন প্রজন্মের অংশগ্রহণকে আরও সংকুচিত করেছে, এগুলো নাগরিকের কথা ‘শুনতে’ ব্যর্থ। এই ‘কথা শোনা’র দাবির মধ্যেই প্রকৃত গণতন্ত্রের আকুতি আছে।
কিন্তু এসব প্রতিবাদের বিপরীতে রাষ্ট্রগুলো যেভাবে দমন–পীড়ন দিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটা থেকে যেমন পরিস্থিতি সামাল দিতে প্রথাগত অক্ষমতা বোঝা যায়, তেমনি প্রাতিষ্ঠানিক ও প্রচলিত রাজনীতির সঙ্গে নতুন প্রজন্মের দূরত্বও স্পষ্ট হয়ে ওঠে।
যেমন গত এক দশকের আন্দোলনগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এগুলোর স্বতঃস্ফূর্ততা। কোনো প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ছাড়াই নির্দিষ্ট কোনো ক্ষোভ থেকে মানুষ একমুহূর্তে রাস্তায় নেমে পড়ছেন। প্রতিবাদের নানা নান্দনিক উপস্থাপনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল ব্যবহার এই প্রক্রিয়াকে দ্রুত গতিশীল করে তুলছে।
বর্তমান সংকটগুলো বোঝার ক্ষেত্রে আমরা প্রায়ই আন্তোনিও গ্রামসির সেই বিখ্যাত উক্তির শরণাপন্ন হই, ‘পুরোনো ব্যবস্থা মারা যাচ্ছে, অথচ নতুন কিছু জন্মাচ্ছে না; এই মধ্যবর্তীকালেই দেখা দেয় নানা রকমের বিকৃত উপসর্গ।’ কিন্তু বর্তমানে দুনিয়াজুড়ে যেসব আন্দোলন চলছে তাতে মনে হচ্ছে, হয়তো নতুন কিছু জন্ম নিচ্ছে, হয়তোবা গণতন্ত্রের জন্য এক নতুন রাজনৈতিক কল্পনার সূচনা ঘটছে।
ফলে কোনো প্রাতিষ্ঠানিক রাজনীতি এই ‘ঘটনা’ আগাম অনুমান করতে বা প্রাতিষ্ঠানিক কায়দায় সহজে প্রতিহত বা সামাল দিতেও পারে না। উপরন্তু, ইন্টারনেট ও প্রযুক্তির কল্যাণে জনপরিসরের যে ব্যাপক গণতন্ত্রায়ণ ঘটেছে, তা প্রাতিষ্ঠানিক রাজনীতির সঙ্গে আন্দোলনকারীদের দূরত্বও বৃদ্ধি করেছে।
আন্দোলনের স্বতঃস্ফূর্ততা ও প্রাতিষ্ঠানিক রাজনীতির গণ্ডির বাইরে থেকে চালিত হওয়ার কারণে রাজনীতিবিদদের পক্ষে প্রথাগত রেটরিক বা কৌশল দিয়ে এসব আন্দোলন সামলানো কঠিন।
যেমন, এই আন্দোলনগুলোতে জড়ো হওয়া নানা বয়সের আন্দোলনকারীরা (যাঁদের কেবল জেন-জির মধ্যে সীমাবদ্ধ করা উচিত নয়) তথাকথিত সাংস্কৃতিক লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। ফ্রান্স থেকে ভারত—সব দেশের রাজনৈতিক পরিমণ্ডল এখন প্রভাবশালী ডানপন্থী গোষ্ঠীগুলোর সাংস্কৃতিক যুদ্ধ দ্বারা প্রভাবিত।
কিন্তু এই মুহূর্তে মানুষ কোনো আদর্শিক বা সাংস্কৃতিক লড়াইয়ের জন্য রাস্তায় নামছেন না, বরং নামছেন জীবন-যাপন, শিক্ষা ও ভোটের অধিকারের মতো মৌলিক অধিকার আদায়ের জন্য। তাঁরা চান, রাষ্ট্র যেন তাঁদের কথা শোনে।
জেন–জি: দেশভেদে ভিন্ন ক্ষোভ, প্রজন্মভেদে এক সুরট্রাম্পের কারণে আলবেনিয়া কাঁপছে নতুন বিপ্লবেমাঠে ও ব্যালট বাক্সের সাম্প্রতিক লড়াইকে বেলজিয়ান ইতিহাসবিদ ডেভিড ভ্যান রেইব্রুক বলছেন, এটা আদতে বাম বনাম ডানের কোনো গল্প নয়, বরং এটি হলো ডেমোক্র্যাট বনাম পোস্ট–ডেমোক্র্যাটদের মধ্যকার লড়াই। পোস্ট-ডেমোক্রেটিক মানে হচ্ছে, যাঁরা গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে ক্ষমতায় এসে গণতন্ত্রবিরোধী অবস্থান নেন। (দ্য গার্ডিয়ান, ৩০ অক্টোবর ২০২৬)
নিঃসন্দেহে এসব স্বতঃস্ফূর্ত আন্দোলনের সুফল প্রায়ই প্রতিষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলো ভোগ করে থাকে। প্রবল সম্ভাবনা রয়েছে, ফ্রান্সে অতি ডানপন্থী রাজনৈতিক দল কিংবা ভারতে কংগ্রেসের মতো রাজনৈতিক দল এর ফায়দা তুলবে।
আন্দোলনের সুফল কারা ভোগ করবে, কেবল এই বিবেচনা আমাদের এসব আন্দোলনের প্রকৃত চরিত্র বুঝতে দেবে না। তবে এই কিসিমের আন্দোলনগুলো আখেরে অন্যের ঘরে ফল তুলে দেয় বলে যে সমালোচনা চাউর আছে, তা–ও বোধ হয় বদলে যাচ্ছে। যেমন সার্বিয়া।
সার্বিয়ার শিক্ষার্থী ও আন্দোলনকারীরা কেবল ক্ষমতাসীন ডানপন্থী প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচকে উৎখাতই করেননি, বরং প্রথাগত ‘রাজনৈতিক কল্পনাকে’ও মৃদু ধাক্কা দিয়েছেন। ২০২৪ সালের ১ নভেম্বর সদ্য সংস্কার করা একটি রেলস্টেশন ভেঙে ১৬ জনের মৃত্যুর পর সার্বিয়াতে আন্দোলন শুরু হয়েছিল। শিক্ষার্থীরা এরপর যেভাবে আন্দোলন পরিচালনা করেছিলেন এবং এখন পর্যন্ত যেখানে এসে তরি ভিড়িয়েছেন, তা কিছুটা অভিনবই।
আলবেনিয়ায় চলছে ‘ফ্লেমিঙ্গো বিপ্লব’সার্বিয়াতে শিক্ষার্থীরা ‘প্লেনাম’ নামে পরিচিত স্থানীয়, অনুভূমিক, স্বায়ত্তশাসিত এবং স্ব-সংগঠিত পরিষদ গড়ে তোলেন। ‘প্লেনাম’ বলতে সাধারণত ‘পূর্ণাঙ্গ’ বা ‘সম্পূর্ণ’ সমাবেশ/সভা বোঝানো হয়। একসময় কমিউনিস্ট দেশগুলোতে ক্ষমতাসীন দলগুলোর বৈঠক বোঝাতে এই শব্দ বহুল ব্যবহৃত হতো।
কিন্তু একসময় যা দিয়ে কঠোরভাবে দলীয় নিয়ন্ত্রিত সভা বোঝাত, সার্বিয়ার শিক্ষার্থীরা একে রূপান্তর করেন প্রত্যক্ষ ও যৌথ গণতন্ত্রের এক চালিকা শক্তিতে।
প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অনুষদ তাদের নিজস্ব প্লেনাম প্রতিষ্ঠা করে। প্লেনামগুলো প্রত্যক্ষ গণতান্ত্রিক (ডিরেক্ট ডেমোক্রেসি) পদ্ধতিতে পরিচালিত হতো। এই উন্মুক্ত সাধারণ পরিষদে শিক্ষার্থীরা কোনো হায়ার্কি ছাড়া সরাসরি অংশ নিতেন।
রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে দমন–পীড়ন এড়াতে এতে অংশগ্রহণকারীদের ভূমিকা ক্রমাগত পরিবর্তন (রোটেশন) করা হতো। সভায় প্রত্যেক সদস্যের মতামত প্রকাশ ও কথা বলার স্বাধীনতা ছিল, তবে স্পষ্ট নিয়ম ছিল: বক্তব্য হতে হবে সংক্ষিপ্ত, স্পষ্ট এবং সংক্ষেপিত। সিদ্ধান্ত নেওয়া হতো সংখ্যাগরিষ্ঠের ভোটে।
ইউরোপে যুব সংগঠনের হাত ধরে যেভাবে উগ্র ডানপন্থার বিস্তারইউরোপে এখন নাগরিক বিপ্লব অনিবার্য হয়ে পড়েছেবিভিন্ন অনুষদের মধ্যে সমন্বয় বজায় রাখতে স্থানীয় প্লেনামগুলো একটি যৌথ প্লেনাম কাউন্সিলে পর্যায়ক্রমে প্রতিনিধি পাঠাত, যেখানে প্রস্তাবগুলো নিয়ে বিতর্ক হতো। কাউন্সিল পর্যায়ে গৃহীত যেকোনো বড় সিদ্ধান্ত অনুমোদনের জন্য পুনরায় একক অনুষদের প্লেনামগুলোতে ফেরত পাঠাতে হতো, যাতে চূড়ান্ত ক্ষমতা সর্বদা একদম তৃণমূলের হাতেই থাকে।
যখন প্লেনামগুলো আগাম নির্বাচনের দাবি জানায় এবং তাতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটাও প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে নেওয়া হয়। প্রার্থী নির্বাচনের নিয়মকানুন নির্ধারণের জন্য তারা একটি ‘নির্দেশিকা’ তৈরি করে। যদিও আন্দোলনটি চালিত হয়েছিল শিক্ষার্থীদের দ্বারা, তবু সক্রিয় শিক্ষার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিষিদ্ধ ছিল।
ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা তোলার জন্য জনগণের ক্ষোভকে ব্যবহার করার অভিযোগ যেন শিক্ষার্থীদের বিরুদ্ধে না উঠতে পারে, সেটাই ছিল উদ্দেশ্য। একইভাবে, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাবেক সদস্য বা কর্মকর্তাদের এই তালিকায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
গ্রিসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে সমাবেশে স্লোগান দিচ্ছেন এক বিক্ষোভকারী। সমাবেশে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি কর্মচারীরাও। তাঁদের ভাষ্য, ফ্রান্সের মতো একই সমস্যার মুখে পড়ছেন তাঁরা। গতকাল দেশটির থেসালোনিকি শহরেফলে যে প্রার্থী তালিকা তৈরি হয়, সেখানে ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাবেক অ্যাথলেট এবং স্বাধীন সামাজিক কর্মী। গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্থানীয় অনুষদের প্লেনামগুলোর প্রার্থীর ওপর পূর্ণ ভেটোক্ষমতা ছিল।
যেমন প্লেনামগুলো ৩০০ জনের বেশি সম্ভাব্য মনোনীত প্রার্থীকে পর্যালোচনা করে এবং চূড়ান্ত ভোটে ৩৮ জন প্রাথমিক ও বিকল্প প্রার্থীকে বাদ দেয়।
এমনকি বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রেকটর, যিনি শুরু থেকেই আন্দোলনকে সমর্থন করেছিলেন, তাঁকেও প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। কারণ, অংশগ্রহণকারী ৮৫টি প্লেনামের মধ্যে ৪৩টিই তাঁর অন্তর্ভুক্তির বিপক্ষে ভোট দিয়েছিলেন।
প্রথাগত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করেও ‘স্টুডেন্ট লিস্ট’ এই প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিয়েছে এবং স্বৈরতান্ত্রিক শাসককে পরাজিতও করেছে। তাই বিশ্লেষকেরাও বলছেন, তাদের এই বিজয় কেবল একজন স্বৈরাচারী শাসককে উৎখাত করার জন্য অনন্য নয়, বরং প্রত্যক্ষ গণতন্ত্রকে তারা যেভাবে নির্বাচনী রাজনীতিতে প্রয়োগ করেছে, তার জন্যও বটে।
ইউরোপের গণ–আন্দোলনগুলো কী বার্তা দিলকেউ কেউ এই আন্দোলনের পথ ও পদ্ধতিকে ১৮৭১ সালের ‘প্যারিস কমিউন’ থেকে শুরু হওয়া প্রত্যক্ষ গণতন্ত্রের দীর্ঘ সিলসিলার সঙ্গে তুলনা করার চেষ্টা করেছেন। তবে এই পদ্ধতির একটি নিজস্ব ‘বলকান’ পরিপ্রেক্ষিতও রয়েছে। ২০০৯ ও ২০১৪ সালে ক্রোয়েশিয়া ও বসনিয়ার আন্দোলনেও এমন ‘নন-হায়ার্কিক্যাল’ পরিষদ গঠন করতে দেখা গিয়েছিল।
আবার, এসবের বৈশ্বিকও কিছু অভিজ্ঞতা রয়েছে। যেমন ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলন। মার্কিন নৃবিজ্ঞানী ডেভিড গ্রেইবার তাঁর লেখালেখিতে অকুপাই আন্দোলনের এমন প্রত্যক্ষ গণতন্ত্র বা সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দিয়েছেন।
এ–ও বলা হচ্ছে যে সার্বিয়ার শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব ইতিহাস থেকেও শিক্ষা নিয়েছিলেন। ২০০০ সালে স্লোবোদন মিলোসেভিচকে উৎখাত করার পর তৎকালীন আন্দোলনকে একটি রাজনৈতিক দলে রূপান্তর করা হয়েছিল এবং ২০০৩ সালের নির্বাচনে মাত্র ১ দশমিক ৭ শতাংশ ভোট পায়। সম্ভবত এই ঐতিহাসিক অভিজ্ঞতাগুলোই সার্বিয়ার শিক্ষার্থীদের প্রথাগত রাজনৈতিক দল গঠন না করে নতুন পথ খোঁজার প্রেরণা দিয়েছিল।
বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো দক্ষিণ এশিয়ার গণ-প্রত্যাখ্যান পর্বের শেষ কোথায়সাধারণত এমন নন-হায়ার্কিক্যাল, স্বতঃস্ফূর্ত ও প্রত্যক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ার বা এমন ‘অরাজনৈতিক’ (‘নির্দলীয়’ অর্থে) আন্দোলনগুলোর একটা প্রবল সমালোচনা রয়েছে। এগুলো রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য কার্যকর হলেও সেটা আন্দোলন-পরবর্তী ফলাফল ধরে রাখতে সক্ষম হয় না। নির্বাচনে সুবিধা করতে পারে না বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোই মূলত আন্দোলনের ফায়দা লুটে নেয়।
ফলে কেবল রাজনৈতিক দলগুলোকেই ‘রাজনৈতিক’ পরিসরের একমাত্র প্রতিনিধিত্বমূলক মাধ্যম হিসেবে কল্পনা করা হয়। অন্যদিকে এ ধরনের প্রত্যক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সর্বদাই ছোট গোষ্ঠী বা সাময়িক প্রতিবাদের জন্য উপযোগী একটি ‘ইউটোপীয়’ ধারণা হিসেবে দেখা হয়।
কিন্তু সার্বিয়ার আন্দোলনকারীরা যেভাবে দীর্ঘদিন আন্দোলন পরিচালনা করে কোনো দলীয় কাঠামো তৈরি না করে এবং প্রত্যক্ষ গণতান্ত্রিক নীতিকে পুরোপুরি বিসর্জন না দিয়েই উল্টো সংসদে প্রবেশ করে এর একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছেন, তাতে আমাদের চিরাচরিত রাজনৈতিক ভাবনা ছোটখানো ঝাঁকুনি খেয়েছে। এখনো চূড়ান্ত কোনো মন্তব্য করার সময় আসেনি। হয়তোবা সার্বিয়া নিয়ে আরও কাজ হবে, আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে, আরও বিস্তারিত জানতে পারব।
এই পদ্ধতি আদৌ সার্বিয়াকে কতটা সংকটমুক্ত করতে পারবে বা অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কগুলোর মৌলিক পরিবর্তন ঘটাতে পারবে কি না, তা সময়ই বলে দেবে; কিন্তু আমাদের কল্পনায় নানাবিধ ‘বিকল্প’ হাজির করতে পারে।
বর্তমান সংকটগুলো বোঝার ক্ষেত্রে আমরা প্রায়ই আন্তোনিও গ্রামসির সেই বিখ্যাত উক্তির শরণাপন্ন হই, ‘পুরোনো ব্যবস্থা মারা যাচ্ছে, অথচ নতুন কিছু জন্মাচ্ছে না; এই মধ্যবর্তীকালেই দেখা দেয় নানা রকমের বিকৃত উপসর্গ।’ কিন্তু বর্তমানে দুনিয়াজুড়ে যেসব আন্দোলন চলছে তাতে মনে হচ্ছে, হয়তো নতুন কিছু জন্ম নিচ্ছে, হয়তোবা গণতন্ত্রের জন্য এক নতুন রাজনৈতিক কল্পনার সূচনা ঘটছে।
বাংলাদেশও এই বৈশ্বিক রাজনৈতিক পটভূমিরই একটি অংশ। গণ–আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামের আমাদের সমৃদ্ধ ইতিহাস থেকে বিশ্বকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। একইভাবে বিশ্বজুড়ে আজ গণতান্ত্রিক প্রক্রিয়ার যে পরীক্ষা-নিরীক্ষা চলছে, তা আমাদেরও গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
সহুল আহমদ লেখক ও গবেষক
মতামত লেখকের নিজস্ব